১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

বন্দর নগরী চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ছিদ্দিকুর রহমান। তিনি নগর পুলিশের বন্দর জোনে কর্মরত ছিলেন।শুক্রবার (১৪ জুন) রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়। নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং র‌্যাব যৌথভাবে ইয়াবা উদ্ধারে এ অভিযান চালায়। কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ  জানান, সিদ্দিকুর মোটরসাইকেল যোগে ১০ হাজার ইয়াবা নিয়ে সিজিএস কলোনির বাসায় যাচ্ছিলেন। সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এছাড়া নগদ ৮০ হাজার টাকা পাওয়া যায়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *