কাজের সন্ধানে ঢাকায় এসে যুবকের মৃত্যু

কাজের সন্ধানে ঢাকায় এসে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক :

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ঢাকার নবাবগঞ্জের মোহাম্মদ আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন জানায়, খিলক্ষেত ফ্লাইওভারের নিচে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইমরান।

এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এএসআই দেলোয়ার আরো জানান, নিহতের কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম-ঠিকানা জানা গেছে। নিহতের পরিবারের সঙ্গে ফোনে কথা হয়েছে। তারা জানিয়েছেন চাকরির সন্ধানে ইমরান ঢাকায় গিয়েছিল।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *