ছেলেধরা সন্দেহে নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

ছেলেধরা সন্দেহে নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

অনলাইন ডেস্ক :

মাদারীপুরে ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বৈরাগীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বৈরাগীর বাজারে এক নারীকে বাজারে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে ছেলেধরা সন্দেহে আটক করে স্থানীয়রা। পরে একটি গাছের সঙ্গে বেঁধে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, ‘ছেলেধরা সন্দেহে এক নারীকে আটক হয়েছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেছে। ওই নারী মূলত মানসিক ভারসাম্যহীন। তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে। আগামীতে যাতে কেউ ছেলেধরা সন্দেহে কাউকে নির্যাতন করতে না পারে সে বিষয়ে আমাদের মনিটরিং জোরদার করা হয়েছে।’

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *