নেতা হিসেবে এরশাদ দলের কাছে ভালো ছিলেন: তোফায়েল আহমেদ

নেতা হিসেবে এরশাদ দলের কাছে ভালো ছিলেন: তোফায়েল আহমেদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাজনীতিতে সফলভাবে টিকে ছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক বানিজ্য মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

সোমবার (১৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে এরশাদের জানাজা শেষে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, এরশাদ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। অতীত বাদ দিলে তিনি রাজনীতিতে সফলতার সঙ্গে টিকে ছিলেন এবং দল পরিচালনা করেছেন। নেতা হিসেবে তিনি দলের কাছে ভালো ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

তিনি বলেন, আমরা নিজেরাও ভালো-মন্দ মিলিয়ে মানুষ। তার যেমন ভালো গুণ আছে, তেমনি ব্যর্থতাও আছে। সুতরাং কেউ মৃত্যুবরণ করলে তার গুণাবলি তুলে ধরা প্রয়োজন।

এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, এরশাদ ব্যক্তি জীবনে বিনয়ী ও মার্জিত ছিলেন। জাতীয় সংসদের সবগুলো বক্তব্য তিনি মার্জিত ভাষায় দিয়েছেন। সব সময় তিনি গঠনমূলক সমালোচনা করেছেন। যাই হোক, তিনি যেন জান্নাতবাসী হোন সেই কামনাই করি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *