পটুয়াখালীতে নবজাতকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে নবজাতকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী শহরের স্ব‌নির্ভর রোড এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার সন্ধ্যা ৬টার দি‌কে শহরের লাউকাঠী নদীর তীর থেকে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় সদর থানা পুলিশ।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়রা নবজাতকটি দেখে পুলিশে খবর দেয়। পরে স্বনির্ভর রোড এলাকার লাউকাঠি ‌নদীর তীর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে নবজাতকের কোন পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দু-এক দিন আগে কেউ মৃত নবজাতকে ফেলে দিয়ে গেছে।
banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *