পদ্মার পর চলে গেলো সেতুও, বেঁচে রইলো স্বপ্ন

পদ্মার পর চলে গেলো সেতুও, বেঁচে রইলো স্বপ্ন

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বিরামপুরে গত ১৮ জুলাই তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম নামে এক মা। ওই শিশুদের নাম রাখা হয় ‘স্বপ্ন’, ‘পদ্মা’ ও ‘সেতু’। জন্মের ছয়দিন পর শনিবার (২৩ জুলাই) ‘পদ্মা’ নামের শিশুটি মারা যায়। এর একদিন পর আজ রোববার (২৪ জুলাই) রাতে ‘সেতু’ নামের শিশুটিও মারা গেছে। পদ্মা ও সেতুর মৃত্যুর পর এখন মায়ের কোলে রইলো শুধুই ‘স্বপ্ন’।

শিশুর পিতা বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘রাত ৯টা ১৫ মিনিটে পদ্মা নামের শিশুটিও মারা গেছে। শনিবার বিকেলে পদ্মা মারা যাওয়ার পর সেতু ও স্বপ্ন বেশ ভালো ছিল। হঠাৎ আজ সেতুও মারা গেছে।’

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে স্বাভাবিকভাবে তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম। সন্তানদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর শিশুদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ‘গতকাল (শনিবার) পদ্মা নামের শিশুটি মারা যাওয়ার বিষয়টি জানতে পারি। পরে সেতু ও স্বপ্ন নামের শিশু দুটিকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার জন্য পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছিল। আজকে কিছুক্ষণ আগে শুনলাম সেতু নামের শিশুটিও মারা গেছে।’

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *