পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ধরা খেলেন আ’লীগ নেতা

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ধরা খেলেন আ’লীগ নেতা

সাভারের ব্যাংকটাউন বটতলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় সোমবার রাতে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- সাভার পৌর আওয়ামী লীগের সদস্য মোহসিন বাবু, মঞ্জু রহমান ও খোকন।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, কয়েকদিন আগে ব্যাংকটাউন বটতলা এলাকায় মোহসিন বাবুসহ তিন যুবক ডিবি পুলিশ পরিচয়ে রাজিবুল রহমান নামে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা নেন। পরে সোমবার দিবাগত রাতে মোহসিন বাবুসহ পাঁচ যুবক আবারও ওই ফার্মেসিতে গিয়ে ৭০ হাজার টাকা দাবি করেন। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে মোহসিনসহ তিনজনকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। তাদের সাথে থাকা দুই যুবক পালিয়ে যায় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক তিনজনের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এলাকাবাসীর অভিযোগ, আটক তিন যুবক বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কাছে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *