বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালের আগৈলঝাড়ায় তিন সন্তানের জননী ঝুমুর ভাবুকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার রাতে উপজেলার জন্মজয়েরপাড় গ্রামে বাবার বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার জন্মজয়েরপাড় গ্রামে বাবার বাড়িতে অবস্থানকালীন মঙ্গলবার সন্ধায় পরিবারের সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ঝুমুর ভাবুক। নিহত ঝুমুর বাশাইল গ্রামের আলবার্ট ভাবুকের স্ত্রী।

নিহতের স্বজনরা জানায়, দুটি সিজারিয়ান অপারেশন ও এ্যাপান্টিজ অপারেশনের স্থানে প্রায়ই দুঃসহ যন্ত্রনা অনুভব করত ঝুমুর। সেই যন্ত্রনা থেকে মুক্তি পেতেই ঝুমুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *