বরিশালে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার

বরিশালে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রী (১২) ধর্ষণ মামলায় আলী মাতুব্বর (৫২) নামে স্থানীয় এক মুদি দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার উত্তমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের আফছার আলী মাতুব্বরের ছেলে।

শিশুটির মা জানান, গত বৃহস্পতিবার (২৭ জুন) সকালে আলী মাতুব্বরের স্ত্রীর কাছে প্রাইভেট পড়তে যায় তার মেয়ে। প্রাইভেট পড়া শেষে শিশুটি চাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আলীর মুদি দোকানে গেলে তিনি ধর্ষণ করেন। সেখান থেকে বাড়ি ফিরে মেয়ে বিষয়টি তাকে জানায়। এরপর ঘটনাটি জানাজানি হলে আলী স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চালায়। এমনকি তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয়। এ জন্য প্রথমে তিনি মামলা করতে পারেননি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, মামলা দায়েরের পর বুধবার রাতে উপজেলার উত্তমপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আলীকে গ্রেফতার করা হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *