মসজিদে ‘কল্লা কাটার’ মাইকিং করে গুজব ছড়ানোয় আটক

অনলাইন ডেস্ক :

সিলেটের ফেঞ্চুগঞ্জে মসজিদের মাইকে ‘কল্লা কাটা’ এসেছে বলে গুজব ছড়ানোর অভিযোগে মোহাম্মদ ফারুক (৬৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। ফারুক উপজেলার গোয়ালাঘাট গ্রামের মৃত ওয়াসির আলীর ছেলে।

বৃহস্পতিবার রাত ৯টায় গোয়ালাঘাট নয়াটিলা জামে মসজিদের মাইকে এলাকায় ‘কল্লা কাটা’ এসেছে বলে মাইকিং করে গুজব ছড়ানোয় তাকে আটক করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মসজিদের মাইক ব্যবহার করে গুজব ছড়িয়েছিল ফারুক। গুজবের সত্যতা না পাওয়ায় তাকে রাতেই আটক করা হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *