মুক্তিযোদ্ধাকে নিয়ে ফেসবুকে অশালীন বাক্য লিখে যুবক গ্রেফতার

মুক্তিযোদ্ধাকে নিয়ে ফেসবুকে অশালীন বাক্য লিখে যুবক গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে এক বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করায় সাজেদুল ইসলাম রুবেলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে পৌর শহরের কমলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুবেল ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।

এর আগে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা এ টি এম ফরিদুল ইসলাম তার বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আজ তাকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ।

উপজেলার শ্রীনগর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা এ টি এম ফরিদুল ইসলাম জানান, অভিযুক্ত রুবেল গত বছরের ডিসেম্বর মাসে পূর্বশত্রুতার জেরে তাকে ও তার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে অশালীন বাক্য লিখে ছবিসহ ফেসবুকে পোস্ট দেন। এছাড়া বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের রাজাকার বলাসহ গালিগালাজ করে ফেসবুকে পোস্ট দিয়ে আসছিলেন ওই যুবক।

এ ব্যাপারে তিনি (মুক্তিযোদ্ধা এ টি এম ফরিদুল ইসলাম) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেন।

সাইবার ট্রাইব্যুনাল ঘটনাটি তদন্তের পর অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এক সপ্তাহ আগে গ্রেফতারি পরোয়ানাটি ভৈরব থানায় পৌঁছালে পুলিশ আজ তাকে গ্রেফতার করে।

ভৈরব থানার উপ-পরিদর্শক মতিউজ্জামান জানান, অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালের ওয়ারেন্ট থাকায় আজ বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *