মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে বরিশালের হেলাল আটক

অনলাইন ডেস্ক :

ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর এলাকা থেকে সৎ মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জুলাই) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

আটক ব্যাক্তির নাম হেলাল খা (৩৫)। সে বরিশাল জেলার মুলাদী উপজেলার চরপাশা গ্রামের মৃত আলী জব্বার খা’র ছেলে।

এই বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, আটক হেলাল খা ৬বছর আগে চন্ডীপুর এলাকার স্বামী পরিত্যক্তা ৪০ বছর বয়সের এক নারীকে বিয়ে করে এখানেই বসবাস শুরু করে। ওই মহিলার আগের স্বামীর এক কন্যা সন্তান আছে। পরবর্তীতে এই হেলালকে বিয়ে করার পরে আরো দুই সন্তান হয়।

ওসি আরও জানান, ওই নারীর মেয়ের বয়স এখন ১৫/১৬ বছর। সে ওই এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

হেলাল সৎ মেয়েটিকে যৌন নির্যাতন করে, এলাকাবাসীর কাছ থেকে এমন অভিযোগ পেয়ে তাকে আটক করে নিয়ে আসা হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। কিশোরী মেয়ে বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। সেই মামলায় তাকে আটক দেখানো হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *