১২ বছর পর গ্রেফতার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি

১২ বছর পর গ্রেফতার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক আসামি ওহাব আলীকে দীর্ঘ ১২ বছর পর গ্রেফতার করা হলো। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া থেকে তাকে গ্রেফতার করে মিঠাপুকুর থানা পুলিশ।

শনিবার বিকালে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, ২০০১ সালে রংপুরের মিঠাপুকুরে ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন ওহাব আলী।

তিনি উপজেলার কাফ্রিখাল এলাকার বাসিন্দা।

ওসি আরো জানান, দীর্ঘ সাত বছর মামলার কার্যক্রম চলার পর ২০০৭ সালে আদালত তাকে যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা জরিমানার রায় দেন। রায়ের পর থেকে আত্মগোপনে চলে যান ওহাব আলী। পর গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানা পুলিশের একটি দল বগুড়া থেকে তাকে গ্রেফতার করে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *