আমতলীতে স্বর্ণের দোকানে দুধর্ষ চুরি!

আমতলীতে স্বর্ণের দোকানে দুধর্ষ চুরি!

বরগুনার আমতলী পৌরসভার একটি স্বর্ণের দোকানের সাটার ভেঙ্গে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে শহরের কেন্দ্রীয় দুর্গা মন্দির স্টলের জয় প্রকাশ গিনি হাউজে এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান জয় প্রকাশ গিনি হাউজের দোকান মালিক ঝন্টু কর্মকার, তার ছেলে জয় প্রকাশ কর্মকার ও কারিগর দেবাষিস।

আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার জানান, ধারণা করছি মালিক ও কর্মচারিরা দোকান বন্ধ করে চলে গেলে গভীর রাতে অজ্ঞাত চোরচক্র দোকানের সামনের সাটারের কয়রা ভেঙ্গে দোকানে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটিয়েছে।

কি পরিমান মালামাল চুরি হলো জানতে চাইলে দোকানের মালিক ঝন্টু কর্মকারের বরাত দিয়ে তিনি বলেন, দোকানের স্টিলের আলমিরা ভেঙ্গে ৫ ভরি স্বর্ণ, ৩ কেজি রৌপ্য ও নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে চোর। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *