তালতলীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বরগুনার তালতলীতে ২২৫ পিস ইয়াবাসহ রাকিবুল জোমাদ্দার (৩০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম ঝাড়াখালী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটককৃত রাকিবুল পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকার মৃত আজিজ জোমাদ্দারের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ঝাড়াখালি এলাকায় মাদক ক্রয়-বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে বরগুনা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় মাদক কারবারী রাকিবুলকে আটক করা হয় ও তার শরীর তল্লাসী করে ২২৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তালতলী থানায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামীকে হস্তান্তর করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান বলেন, ডিবি পুলিশ একজন মাদক-কারবারীকে ইয়াবাসহ আটক করে থানায় হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *