বরগুনায় মাথাবিহীন ভাসমান মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলার সংলগ্ন বিষখালী নদী থেকে ফারুক আকন (২৪) নামে এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানা ওসি তদন্ত মো. সাইদুল ইসলাম বলেন, দুপুরের দিকে দক্ষিণ পাথরঘাটা বেড়িবাঁধ সংলগ্ন বিষখালী নদীতে মাথাবিহীন ওই যুবকের মরদেহটি জেলেদের জালে আটকালে তারা থানায় খবর দেন। মরদেহটি একটি ব্লকের সঙ্গে বাঁধা অবস্থায় ছিল।

ইতোমধ্যে পরনের কাপড় দেখে স্বজনরা মরদেহটি শনাক্ত করেছেন। ফারুকএকই উপজেলার রূপধন এলাকার মৃত হাতেম আলী আকনের ছেলে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *