ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে নৌকা থেকে পড়ে মাঝি নিখোঁজ

অনলাইন ডেস্ক :: নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে নৌকা থেকে পড়ে ওই নৌকার মাঝি মাহফুজ (৩০) নিখোঁজ রয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার দমদমার হাঁসপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মাহফুজ উপজেলার চৌগ্রাম ইউনিয়নের সারদানগর গ্রামের আবুল প্রামানিকের ছেলে

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে সিংড়া ফেরিঘাট এলাকা থেকে যাত্রীসহ নৌকা নিয়ে তিনি পতিসরের দিকে যাচ্ছিলেন। এ সময় হাঁসপুকুরিয়া এলাকায় পৌঁছলে মাঝির অসাবধানতার কারণে ব্রিজের সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে মাঝি মাহফুজ পানিতে পড়ে যান।

খবর পেয়ে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে রাত সোয়া ৮টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *