অস্ত্র-গুলি ও ইয়াবাসহ শ্রমিকলীগ নেতা গ্রেফতার

অস্ত্র-গুলি ও ইয়াবাসহ শ্রমিকলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক :

র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জহির সর্দার নামে এক শ্রমিক লীগ নেতা গ্রেফতার হয়েছে লক্ষ্মীপুরের রায়পুরে। শনিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে রায়পুর পৌরসভার পীর ফয়েজ উল্যাহ সড়ক থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় জহিরের কাছ থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

জহির রায়পুর পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর এলাকার আবদুর করিম বেপারীর ছেলে।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা বলেন, জহির সর্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *