ঝালকাঠিতে স্কুলছাত্রীকে অপহরণ, যুবকের ১৪ বছর কারাদণ্ড

ঝালকাঠিতে স্কুলছাত্রীকে অপহরণ, যুবকের ১৪ বছর কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি ::

ঝালকাঠিতে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে শেখ খালেদ মোর্শেদ (২৯) নামে এক যুবককে ১৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

আজ বুধবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক শেখ মো: তোফায়েল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

তিনি বরিশাল শহরের আলেকান্দা এলাকার ‘করিম কুটির’ বাড়ির মালিক ইফতেখার রসুলের ছেলে।

মামলার বিবরণে জনা যায়, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি শহরের লঞ্চঘাট এলাকার নবম শ্রেণির এক ছাত্রীকে বাসার সামনে থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান শেখ খালেদ মোর্শেদ। ওই ছাত্রীকে বরিশালের একটি বাসায় সাতদিন আটকে রাখেন তিনি। পরে তাকে নিয়ে ঢাকা যাওয়ার পথে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণকারী পালিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে ওই বছরের ১৭ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন।

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত নয়জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ করে রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল ও আসামি পক্ষে অ্যাডভোকেট মঞ্জুর হোসেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *