পটুয়াখালীতে বৃদ্ধা মাকে মারধর করায় ছেলে গ্রেফতার

পটুয়াখালীতে বৃদ্ধা মাকে মারধর করায় ছেলে গ্রেফতার

অনলাইন ডেস্ক :

পটুয়াখালীর গলাচিপায় বৃদ্ধা মাকে মারধর করার অভিযোগে ছেলে মো. দুলাল প্যাদাকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়ীয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুলাল উপজেলার বাঁশবাড়ীয়া এলাকার বাসিন্দা আলী মোহাম্মদ প্যাদার ছেলে।

পটুয়াখালী র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, দুলাল প্যাদা তার বৃদ্ধা মা রনজান বিবিকে (৬০) মারধর করতো। ছেলের মারধর সহ্য করতে না পেরে গত ৯ আগস্ট গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রনজান বিবি বাদী হয়ে ছেলে দুলাল প্যাদার বিরুদ্ধে মামলা করেন।

এই মামলায় গ্রেফতার ছেলে দুলালকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *