প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঝালকাঠিতে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে মিলন সিকদার (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (৯ই সেপ্টেম্বর) দুপুরে, ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিলন সিকদার রাজাপুর উপজেলার পশ্চিম পুটিয়াখালী এলাকার মো. আজাহার আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৮ই আগস্ট দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম পুটিয়াখালী গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে তার নিজ ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে একই এলাকার মিলন সিকদার। পরে, ঘটনাটি জানতে পেরে কিশোরীর বাবা বাদী হয়ে ২০শে আগস্ট মিলন সিকদারকে আসামি করে রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই একই বছরের ৩১শে অক্টোবর পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হানিফ সিকদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ৭ সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় মিলন সিকদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। আসামি মিলন সিকদার আদালতে উপস্থিত না থাকায় তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম আলম খান কামাল।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *