প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি : দুদুর বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি : দুদুর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক :: শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা করা হয়েছে।ৎ

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার আদালতে মামলাটি করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ দেবেন বলে জানান

মামলার বাদী মহিউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবিসির টকশোতে শামসুজ্জামান দুদু বলেছেন শেখ মুজিব যেভাবে বিদায় নিয়েছেন, শেখ হাসিনাকেও সেভাবেই বিদায় নিতে হবে।

তিনি বলেন, এই বক্তব্যের মাধ্যমে দুদু প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। প্রধানমনন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এই বক্তব্যও হত্যাচেষ্টার সামিল। তাই আদালতে এ মামলা দায়ের করেছি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *