বরিশালে এক রাতে সিঁধ কেটে তিন বাড়িতে চুরি

বরিশালের আগৈলঝাড়ায় এক রাতে সিঁধ কেটে তিন বাড়িতে চুরি হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ।

উপজেলার ভেগাই হালদার পালিক একাডেমীর শরীর চর্চা শিক্ষক ও থানা সংলগ্ন কুয়াতিয়ারপার গ্রামের বাসিন্দা তপন সমদ্দার জানান, বৃহস্পতিবার রাতের কোন এক সময় তার বসত ঘরে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে চোরের দল নগদ ৯ হাজার টাকা ও তার ব্যবহৃত দামি মোবাইল ফোন চুরি করে নিয়েছে।
একই রাতে ওই গ্রামের কাঠমিন্ত্রী খোকন বাড়ৈর বসত ঘরে সিঁধ কেটে চোরের দল নগদ ১০ হাজার টাকা ও নগরবাড়ি গ্রামের জামাল হাওলাদারের বসত ঘরে সিঁধ কেটে প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে চোরের দল।

এ ঘটনায় শুক্রবার সকালে শিক্ষক তপন সমদ্দার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে এসআই সাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, বিষয়টি ওসি স্যারের সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *