বরিশালে পলিথিন বিরোধী অভিযানে ২ জনের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ প্রদর্শন, মজুত ও বিতরণ করার অপরাধে  ২ ব্যবসায়ীকে কারাদন্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিমের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহযোগিতায় বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকায় এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক  মো: তোতা মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান , অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় এবং বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত ও বিতরণ করার অপরাধে ওই এলাকার মেসার্স জৈনপুরী এন্টারপ্রাইজের প্রোপাইটর মো: সাইদুর ইসলামকে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায় ২২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

অপরদিকে মেসার্স সিকদার এন্ড সন্সের প্রোপাইটর মো: নাঈম সিকদারকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড, পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায় ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *