বরিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ : অতঃপর

নিজস্ব প্রতিবেদক ::

বরিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে নিখিল চন্দ্র শীল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (০৮ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত  নিখিল চন্দ্র শীল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পূর্ব দপদপিয়া এলাকার লক্ষী চন্দ্র শীলের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানাগেছে, আসামীর সাথে নলছিটির রায়পাশা এলাকার বাসিন্দা ও ভিকটিমের সাথে বিবাহ’র কথা বার্তা হয়। সেই সূত্র ধরে দণ্ডপ্রাপ্ত নিখিল চন্দ্রশীল ভিকটিমেকে ২০১৪ সালের ১১ ডিসেম্বর বরিশাল নগরের বিবির পুকুর এলাকায় নিয়ে আসে। কৌশলে ভিকটিমকে নিয়ে নগরের পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ওঠে নিখিল। পরে ভিকটিমকে ওই হোটেলে বসে একাধিকবার ধর্ষন করে এবং পরের দিন বিয়ের আশ্বাস দিয়ে হোটেল ত্যাগ করে।

  পরবর্তীতে বিয়ে নিয়ে নিখিল চন্দ্র শীল তালবাহানা শুরু করলে ২০১৫ সালের ১০ জুন বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন ভিকটিম। থানার এসআই মোঃ শামীম হোসেন ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।

আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহন শেষে আজ এ রায় প্রদান করে বলে জানিয়েছেন স্পেশাল পিপি ফয়জুল হক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *