বাড়িতে প্রেমিকার আসার কথা শুনেই প্রেমিক উধাও

অনলাইন ডেস্ক :

প্রেমিকা প্রেমের টানে প্রেমিকের বাড়িতে অবস্থান নিলেও প্রেমিক পালিয়ে গেছেন তার আগমনের খবর পেয়েই। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর জেলার গাংনী উপজেলার ওই কলেজছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের আব্দুল্লাহর ছেলে রাজু খানের (২৬)। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

কোর্টের মাধ্যমে বিয়েও করেন তারা। কিন্তু এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে প্রেমিকাকে এড়িয়ে চলতে শুরু করেন রাজু। এমনকি বিয়েও অস্বীকার করেন। এ অবস্থায় ওই কলেজছাত্রী শনিবার প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন।

কেন্দুয়া থানা পুলিশ বিষয়টি জানতে পারলে প্রেমিকাকে থানায় আসতে বলেন। বর্তমানে ওই কলেজছাত্রী থানায় রয়েছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে দু’জনের পরিচয় হয়। ঢাকার কল্যাণপুরে একটি হোটেলে থেকে ওই ছেলেকে বিয়ে করেছে বলে জানিয়েছে মেয়েটি। ছেলে পলাতক রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *