রং সাইডে গিয়ে ৩ ছাত্রলীগ নেতার প্রাণ নিল শ্যামলীর বাস

অনলাইন ডেস্ক ::

কুমিল্লায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিজয়পুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজল হোসেন (২৫), একই ইউনিয়ন ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. সজল (২৫) ও ছাত্রলীগের সদস্য শাহিন (২৬)।

সদর দক্ষিণ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খাদেমুল বাহার জানান, দুপুরে মোটরসাইকেলে উপজেলা পরিষদ থেকে ছাত্রলীগের ওই তিন নেতা নূরজাহান হোটেলে যাচ্ছিলেন। এ সময় শ্যামলী পরিবহনের বাসটি নূরজাহান হোটেলে যাত্রা বিরত শেষে দ্রুতগতিতে উল্টো পথে লেনে ওঠার সময় ওই তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। হাইওয়ে পুলিশ বাস এবং এর চালককে আটক করেছে বলে তিনি জানান।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *