র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী গিট্টু হৃদয় নিহত

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী গিট্টু হৃদয় নিহত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী মো. হৃদয় ওরফে গিট্টু হৃদয় (৩০) নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেংড়াকান্দি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট গাড়িসহ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৫০০ পিস ইয়াবা, একটি চাপাতি ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলেন- গাড়ি চালক, গিট্টু হৃদয়ের দুই সহযোগি জহিরুল ইসলাম ডলার ও সেলিম।

গিট্টু হৃদয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় খুন, ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ মোট ১৭টি মামলা রয়েছে। সে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবুর এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে।

র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী পিপিএম বলেন, রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের চেংড়াকান্দি এলাকায় র‍্যাব-১১ এর চেকপোস্ট ছিল। এ সময় মহাসড়কের চেকপোস্টে একটি গাড়িকে থামার নির্দেশ দিলেও গাড়ি না থামিয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি করে।

এ সময় র‍্যাব পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী গিট্টু হৃদয় গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলি বিনিময়ের সময় র‍্যাবের ওবায়দুল নামে এক সদস্য আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিক্রেতা গিট্টু হৃদয় সোনারগাঁ থানার মাদক বিক্রেতার তালিকায় শীর্ষে রয়েছে। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ ১০ হাজার টাকা ঘোষণা করেছিল।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *