রাশিয়ার ভ্যাকসিনে ধরা পড়লো পার্শ্ব-প্রতিক্রিয়া

রাশিয়ার ভ্যাকসিনে ধরা পড়লো পার্শ্ব-প্রতিক্রিয়া

রাশিয়ার তৈরি বহুল আলোচিত করোনা ভ্যাকসিন স্পুৎনিক ফাইভে পার্শ্ব প্রতিক্রিয়া ধরা পড়েছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম মস্কো টাইমসকে দেয়া এক বিবৃতিতে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্পুৎনিক ফাইভ প্রয়োগের পর প্রায় ১৪ শতাংশ স্বেচ্ছাসেবীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মধ্যে, দুর্বলতা এবং পেশিতে ব্যথা অনুভব হওয়ার পরিমাণই বেশি।

ভ্যাকসিনটি প্রয়োগের পর নানা ধরণের উপসর্গ দেখা দিতে পারে বলে আগেই থেকেই এমন আশঙ্কার কথা জানিয়েছিল দেশটির স্বাস্থ্যমন্ত্রী। প্রথম দুই ধাপের ট্রায়ালের কয়েকজন স্বেচ্ছাসেবীর শরীরের নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।

১৭ সেপ্টেম্বর থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছেন রাশিয়া। এর আগে, ৪ সেপ্টেম্বর সর্বজন স্বীকৃত মেডিকেল জার্নাল ‘ল্যানসেট’র প্রতিবেদনে উঠে আসে রুশ ভ্যাকসিনের প্রথম দু’ধাপের ট্রায়ালের ফলাফল। জানানো হয়, ৪২ দিনের ব্যবধানে ৭৬ স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হয়েছে ভ্যাকসিনের দুটি ডোজ।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *