বরিশালে বেড়েছে নারী নির্যাতন, সিধেল চুরি, অস্ত্র আইন, মাদক দ্রব্যসহ অন্যান্য অপরাধ

Date:

বরিশালে বেড়েই চলছে নারী নির্যাতন, সিঁদেল চুরি, অস্ত্র আইন, মাদক দ্রব্যসহ অন্যান্য অপরাধ। জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং এ প্রকাশ পায় এমন তথ্য। এই সকল অপরাধ প্রতি মাসে দিন দিন বেড়েই চলেছে। আর অপরাধ বৃদ্ধির ফলে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক।

বরিশাল আইনশৃঙ্খলা কমিটির সভার তথ্য অনুসারে, বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় অপরাধের পরিসংখ্যান অনুসারে জুলাই মাসে ডাকাতি হয়েছে ১টি, দস্যুতা ৩টি, খুন ৫টি, সিঁদেল চুরি ১০টি, চুরি ৮টি, নারী নির্যাতন ৩৫টি, অস্ত্র আইন ৩টি, মাদকদ্রব্য ১৯১টি, পুলিশ আক্রান্ত ১টি, শিশু নির্যাতন ৪টি এবং অন্যান্য ৯১টি। বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় অপরাধের পরিসংখ্যান অনুসারে আগস্ট মাসে ডাকাতি হয়েছে ১টি, দস্যুতা ২টি, খুন ৫টি, সিঁদেল চুরি ১২টি, চুরি ১০টি, নারী নির্যাতন ৪৭টি, অস্ত্র আইন ৪টি, মাদকদ্রব্য ২০১টি, চোরাচালান ১টি, দ্রুত বিচার ১টি, পুলিশ আক্রান্ত ১টি, শিশু নির্যাতন ২টি এবং অন্যান্য ১২২টি।

বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় চলতি বছরের জুলাই মাসে মোট অপরাধের সংখ্যা ছিল ৩৪৮টি যা আগস্ট মাসে এসে দাঁড়িয়েছে ৪০৮টিতে। এক মাসের ব্যবধানে অপরাধ বেড়ে দাঁড়িয়েছে ৬০টি। ২০১৮ সালের আগস্ট মাসে যেখানে মোট অপরাধের সংখ্যা ছিল ৩২৬টি।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈম বলেন, মাদক মামলা বাড়লে সেটা ভালো। কিন্তু চুরি, ডাকাতি, নারী নির্যাতন মামলা বাড়লে সেটা আইনশৃংখলার অবনতির সামিল। আগস্ট মাসে বেশি বেড়েছে নারী নির্যাতন মামলা। বিভিন্ন স্থানে যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার কারণে এই মামলার সংখ্যা বেড়ে গেছে। নারী নির্যাতনের মামলাগুলো জোরালোভাবে দেখছেন বলে তিনি জানান।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, উদ্ধার অভিযানে মামলা হলে সেটি পজেটিভ সাইন। বিশেষ করে এ বছর আমরা মাদক ও মাদক ব্যবসায়ীদের ধরতে কঠোর অবস্থানে রয়েছি। যার কারণে গত কয়েক মাস ধরে উদ্ধার মামলার সংখ্যা বেড়েছে। তবে যদি খুন, দস্যুতা ও ডাকাতি বেড়ে যেত সেখানে আইনশৃংখলার অবনতি ধরা যেত। কিন্তু আমরা পজেটিভ সাইনে রয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...