ঘুষকাণ্ডে এবার বরিশাল জেলা জজ আদালতের সেরেস্তাদার বরখাস্ত

Date:

বিচারপ্রার্থীদের কাছ থেকে ঘুষ গ্রহণ অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালের সেরেস্তাদারের সহকারি রেখা রাণী দাসকে সাময়িকভাবে বরখাস্ত করার পর এবার বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার আবদুল কাদেরকে একই অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবদুল গফফার খান। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আদালত সূত্র জানায়, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার আবদুল কাদেরের কাছে বিচারপ্রার্থীরা মামলা সংক্রান্ত কোনো কাগজ অথবা সই মোহর আনতে গেলে তিনি উৎকোচ দাবি করতেন। উৎকোচ না দিলে তিনি বিচার প্রার্থীদের কোনো কাজ করে দিতেন না। এমন অভিযোগ পেয়েই জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম তাঁকে সাময়িক বরখাস্ত করেন।

এর আগে ১৭ নভেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের সেরেস্তাদারের সহকারী রেখা রানী দাসকে একই অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম মাহবুবুর রহমান।

সম্প্রতি একটি মামলায় জামিন পাওয়া ঝালকাঠির নলছিটি উপজেলার মনির হোসেন নামে এক ব্যক্তি জামিন আদেশের সই মোহর আনতে যান রেখা রাণী দাসের কাছে। রেখা টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় মনির হোসেনকে সই মোহর দেননি রেখা। ওই ঘটনার ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...