ঝিনাইদহে পুলিশের ওপর হামলা, মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

ঝিনাইদহে পুলিশের ওপর হামলা, মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

খুলনা প্রতিনিধি//জান্নাতুল ফেরদৌস:

ঝিনাইদহের মহেশপুরের যুগিহুদা গ্রামের রাস্তায় ডিবি পুলিশের গুলিতে মনির হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। আহত মনির হোসেন উপজেলার ঘুগরি-পান্তাপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মাদকের একটি চালান যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের রাস্তায় অবস্থান নেয় ডিবি পুলিশ। এ সময় মাদকব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর পায়ে গুলি লাগে। পরে সেখান থেকে ৫০ বোতল ফেনসিডিল ও একটি রামদা উদ্ধার করা হয়। আহত মনিরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মাদক মামলা রয়েছে বলেও ওসি জানান।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *