বরগুনায় মেয়েকে ধর্ষণ অভিযোগে বাবা গ্রেপ্তার

বরগুনায় মেয়েকে ধর্ষণ অভিযোগে বাবা গ্রেপ্তার

বরগুনায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনা সদরের আয়লা-পাতাকাটা ইউনিয়নের লাঙ্গলকাটা গ্রাম থেকে গত সোমবার রাত ১০টার দিকে অভিযুক্ত বাবা নিজাম মীরকে পুলিশ গ্রেপ্তার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েকে ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন ওই বাবা।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীকে তার বাবা দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করছিলেন। গত ৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার মা পানি আনতে গেলে এই সুযোগে মেয়েকে আবারও ধর্ষণ করেন তিনি।

পরে সোমবার পর্যন্ত আরও কয়েকবার ধর্ষণের চেষ্টা করলে কিশোরী তার মাসহ নিকটাত্মীয়দের বাবার অপকর্মের বিষয়টি জানায়। ঘটনাটি বরগুনা থানায় জানানো হলে এসআই ওবায়দুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে তার বাবা দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল।

তিনি আরও বলেন, নিজাম মীর তার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। কিশোরী নিজেই বাদী হয়ে বাবাকে আসামি করে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *