বরিশালে ট্রলারডুবিতে নিখোঁজ ৯ জেলের লাশ উদ্ধার

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কবলে পড়ে ভোলার চরফ্যাশনের মেঘনা নদীতে ট্রলারসহ নিখোঁজ ১২ জেলের ৯ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি টিম লাশগুলো উদ্ধার করে। কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান বরিশালটাইমসকে এই তথ্য নিশ্চিত করে জানান, লাশগুলো নদীতীরে ভাসতে দেখে জেলেরা সন্ধ্যার দিকে থানায় খবর দেয়। পরে পুলিশের একটি টিম নিয়ে গিয়ে লাশগুলো উদ্ধার করা হয়। আশেপাশে আরও লাশ থাকতে পারে এমন অনুমানে ট্রলার নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ জানায়- গত শনিবার দুপুরে চাদপুরের আড়তে মাছ বিক্রি শেষে জেলেদের একটি ট্রলার ফেরার পথে বুলবুল’র কবলে পড়ে মেঘনা ও ইলিশা নদীর মোহনায় ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ২৪ জেলের ১২ জন সাতরে তীরে উঠলেও বাকিরা নিখোঁজ ছিলেন।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *