বরিশালে নানা আয়োজনে বাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার//স্বর্না বিশ্বাস:

বাংলাদেশ সমাজতান্ত্রিকদল (বাসদের) ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল চারটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ বরিশাল জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তাী, সমাজতান্ত্রিক জেলা শ্রমীক ফ্রন্ট সভাপতি বাবুল তালুকদারসহ বিভিন্ন শ্রমীক নেতৃবন্দ। এসময় ডাং মনিষা চক্রবর্তী বলেন, আমাদের দেশের বড় বড় দলের নেতারা সাধারন শ্রমীক শ্রেনীকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে। যখন একজন শ্রমীক বিপদের পড়ে তখন তাদের পাশে কোন নেতা খুঁজে পাওয়া যায়না। তাই শ্রমীক মেহনতি মানুষকে নিজেদের জীবনের জীবিকার প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। অন্যদিকে বিসিসি কর্তৃপক্ষকে বলেন, আপনারা নগরবাসীর কাছ থেকে গলাকাটা ট্রাক্স খাজনা নিবেন আর তাদের সুযোগ সুবিধা দেবেন না হতে পারে না। তাই অভিলম্বে নগরীর বেহালদশাকৃত রাস্তা-ঘাট সংস্কার করার দাবী জনান। তা নাহলে আগামী ৩০ই নভেম্বর জেলা বাসদের পক্ষ থেকে সিটি মেয়রের নিকট স্বারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষনা করেন। পরে নগরীতে শ্রমীক সদস্যদের নিয়ে বিশাল এক লাল পতাকা মিছিল বেড় করে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *