বিসিসির ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাদশা আ’লীগ থেকে বহিস্কার

বিসিসির ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাদশা আ’লীগ থেকে বহিস্কার

বরিশাল সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তৌহিদুল ইসলাম বাদশা বরিশাল মহানগর আ’লীগের সদস্য ছিলেন।

বুধবার রাতে প্রেরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- মহানগর নেতৃবৃন্দের জরুরি সভার সিদ্ধান্তের আলোকে বাদশাকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হয়। একই সাথে তাকে দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

সাম্প্রতিকালে কেন্দ্রীয় আ’লীগের প্রকাশিত একটি প্রতিবেদনে কাউন্সিলর বাদশাকে অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করে ঘোষণা দেওয়া হলে বিষয়টি নিয়ে পত্র-পত্রিকায় ব্যাপক লেখালেখি হয়। যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *