বুলবুলে কমেছে সামুদ্রিক মাছের দাম

Date:

অনলাইন ডেস্ক :: ঘূর্ণিঝড় বুলবুলের পর পাইকারি বাজারে কমে গেছে সব ধরনের সামুদ্রিক মাছের দাম। মাছের সরবরাহ কম থাকলেও বরফ সংকটে মাছের দরপতন বলে দাবি ব্যবসায়ীদের। বিভিন্ন স্থান থেকে আনা সামান্য বরফ দিয়েই চলছে সামুদ্রিক মাছের পাইকারি বাজার বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। বরফের অভাবে ঢাকায় মাছ পাঠাতে পাছেন না ব্যবসায়ীরা।

ঘূর্ণিঝড় বুলবুলের পর এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বরগুনার পাথরঘাটা, তাই বন্ধ রয়েছে বরফ কলগুলো। যার প্রভাব পড়েছে সামুদ্রিক মাছের পাইকারি বাজারে।
বরফ না থাকায় গভীর সমুদ্রে না গিয়ে ধরা মাছ নিয়ে দ্রুত ঘাটে ফিরছেন জেলেরা।
জেলেরা জানান, গভীর সমুদ্রে যাওয়া যাচ্ছে না। একদিনের মধ্যে মাছ নিয়ে আবার চলে আসা লাগে।

এদিকে বিক্রির জন্য ঢাকায় পাঠাতে প্রয়োজনীয় বরফ না থাকায় মাছের দাম অর্ধেক কমে গেছে।

সংকট মোকাবিলায় সামান্য বরফ আনা হয়েছে বরিশাল ও খুলনা থেকে। জেলে, পাইকার ও আড়তদারদের যা কিনতে হচ্ছে দিগুণ দামে।

ঘূর্ণিঝড় বুলবুলের আগে কেজি সাইজের ইলিশের মণ ৩০ থেকে ৩২ হাজার টাকা ছিল, যা এখন বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ হাজার টাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...