সহজেই তৈরি করুন ভাপা পিঠা

Date:

শামীম ইসলাম:

শীতের পিঠা মানেই ভাপা। ধোঁয়া ওঠা গরম গরম ভাপা পিঠা ছাড়া শীত যেন রংহীন। কিন্তু পথের পাশের ভাপা পিঠা তেমন স্বাস্থ্যকর নয়। তাই ঘরেই তৈরি করুন ভাপা পিঠা। রইলো রেসিপি-

উপকরণ: সেদ্ধ চালের গুঁড়া ২ কাপ, ভেঙে নেওয়া খেজুরের গুড় ১ কাপ, কোরানো নারিকেল ১ কাপ, লবণ প্রয়োজন মতো।

প্রণালি: চালের গুঁড়ায় লবণ ও হালকা পানি ছিটিয়ে মেখে নিতে হবে। যেন দলা না বাঁধে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার চালনিতে ভেজা চালের গুঁড়া চেলে নিন। এতে চালের গুঁড়া ঝুরঝুরে হবে। একটি বড় হাঁড়িতে গরম পানি বসিয়ে মুখ ছিদ্র ঢাকনা বসিয়ে আটা দিয়ে আটকে দিন। যাতে বাষ্প বের হতে না পারে।

চেলে রাখা চালের গুঁড়া একটি বাটিতে এর অর্ধেক পরিমাণ নিয়ে উপরে গুড় ও নারিকেল দিন। পুনরায় চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন। এক টুকরা পাতলা সুতির কাপড় দিয়ে বাটিটি ঢেকে দিন। এবার বাটিটি উল্টে চুলায় চাপানো হাঁড়ির ওপর পিঠা রেখে সাবধানে বাটি তুলে ফেলুন। পিঠা কাপড় দিয়ে ঢেকে ঢাকনা দিন। ১০-১৫ মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী নির্বাচিত বজলুর রহমান

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, বিএনএনআরসি-এর প্রধান...

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...