স্কয়ার থেকে গ্রীন লাইফের আইসিইউতে ছাত্রলীগ সম্পাদক

ডেঙ্গুতে আক্রান্ত বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে গ্রীন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাকে গ্রীন লাইফে স্থানান্তর করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রীন লাইফের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানে তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ডাক্তারদের পরামর্শে গ্রীন লাইফে অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানে চিকিৎসার জন্য নেয়া হয়।

উল্লেখ্য, গত ৩১ জুলাই গোলাম রাব্বানী ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তার সঙ্গে সভাপতি হন কুড়িগ্রামের রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *