বরিশালে যাত্রীবাহী বাসে ড্রাম ভর্তি নারীর লাশ উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা লোকাল বাসট্যান্ডে যাত্রিবাহী লোকাল বাসের মধ্যে থেকে ড্রাম ভর্তি অজ্ঞাত নারীর(৩০) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে লাশটি উদ্ধার করেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।

 

 

বাসের হেলপার-সুপারভাইজারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নথুল্লাবাদ বাসষ্ট্যান্ড থেকে পিএস ক্লাসিক নামের একটি বাস(বরিশাল-জ ১১-০১০৬) বিকেল ৬.৪৬ এর সময় ভুরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসে।

 

 

পথিমধ্যে গড়িয়ারপাড় নামক স্থান থেকে একটি ড্রাম নিয়ে অজ্ঞাত এক যাত্রী লোকাল বাসে উঠে। বাসটি ভুরঘাটা বাসস্ট্যান্ডে আসার পর সকল যাত্রীর সাথে ওই লোকটি ড্রাম না নিয়ে বাস থেকে নেমে যায়।

 

 

পরবর্তীতে ড্রামটি বাসের মধ্যে দেখতে পায় বাসের হেলপার-সুপারভাইজার। রাত সাড়ে আটটার দিকে বাসের হেলপার-সুপারভাইজার ড্রাম খুলে লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

 

 

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন, জানান, খবরপেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে ড্রামের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, লাশের মাথায় জখমের চিহ্ন রয়েছে।

 

নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *