ধানের শীষ প্রার্থীর জামাতা জাল নোটসহ আটক

ধানের শীষ প্রার্থীর জামাতা জাল নোটসহ আটক

সাতক্ষীরায় ৮৫ হাজার টাকার জাল নোটসহ সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষার সহকারী অধ্যাপক মিয়ারাজ হোসেনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার ভোরে শহরের পলাশপোল এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। তিনি সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জামায়াত নেতা আবদুল খালেকের জামাতা।

মিয়ারাজের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মৃগীডাঙ্গা এলাকায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের পলাশপোল মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ মিয়ারাজ হোসেনকে আটক করেছে।

এ বিষয়ে মিয়ারাজ হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *