পিরোজপুরে নিজ বাসার ছাদ থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

পিরোজপুরে নিজ বাসার ছাদ থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুর শহরে অবস্থিত নিজ বাসার ছাদ থেকে ফারদিন মাহমুদ রাফিন (১৭) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার (১৪ ডিসেম্বর) রাতে পিরোজপুর শহরের পশ্চিম মাছিমপুর এলাকার ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রাফিন মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলা গ্রামের প্রবাসী সেলিম মাহমুদ হাওলাদারের ছেলে এবং ইন্দুকানী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। মায়ের সঙ্গে শহরের পশ্চিম মাছিমপুর একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

রাফিনের মামা ইমরান হাওলাদার বলেন, মাগরিবের নামাজের পরপরই রাফিনের মা তাকে ফোন দিয়ে জানান, তাদের বাসার ছাদে অসুস্থ হয়ে পড়ে আছে রাফিন। খবর পেয়ে তিনি রাফিনদের বাসায় গিয়ে দেখতে পায় রাফিনের মা ও বোনসহ কয়েকজন রাফিনকে হাসপাতালে নেওয়ার জন্য নিচে গেটের কাছে নিয়ে এসেছে। তারা রাফিনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান বলেন, সন্ধ্যা ৬টার দিকে রাফিন নামের এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। তবে তাকে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গলায় ও শরীরর বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, কলেজছাত্র রাফিনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *