মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজনীতি

ফের ক্ষমতায় আসুক শেখ হাসিনা : সাদিক আবদুল্লাহ

জেল হত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাচ্ছেন বরিশাল আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বরিশালে জেল হত্যা দিবস পালিত হয়েছে। শনিবার নগরীর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু এবং জাতীয় ৪ নেতার প্রতিকৃতিকে প্রথমে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এসময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘স্বাধীনতাবিরোধী মৌলবাদী চক্র জামায়াত এই দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে বারবার অপচেষ্টা করে যাচ্ছে। সব বাধা বিপত্তি উপক্ষো করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণ আবারও শেখ হাসিনারে নেতৃত্বে আওয়ামী লীগকে সমর্থন দেবে বলে আশা করি।’

এরপর জেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান সংগঠনে সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের পক্ষে সংগঠনের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ও সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন পর্যায়ক্রমে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24