ঈদের পোষাক কিনে না দেয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

বরিশালের গৌরনদী উপজেলার হাপানীয়া গ্রামে এক স্কুল ছাত্রী সোহানা আক্তারকে (১৪) পছন্দের লেহেঙ্গা ড্রেস কিনে না দেয়ায় শনিবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।

এলাকাবাসী ও পুলিশ জানান, পালরদী মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শেণির ছাত্রী ও হাপানীয়া গ্রামে শাহীন হাওলাদারের কন্যা সোহানা আক্তারকে নিয়ে শনিবার সকালে তার মা শিউলী বেগম ঈদের কেনাকাটা করার জন্য গৌরনদী বন্দরে যায়।

এ সময় সোহানা একটি লেহেঙ্গা ড্রেস পছন্দ করে। সোহানার মা ওই ড্রেস কিনে দিতে অপরগতা প্রকাশ করেন। সোহানা পছন্দের ড্রেস না পেয়ে অভিমান করে বাড়ি ফিরে বসত ঘরে পিছনের বারান্দার আড়ার সাথে গলায় ফাঁস দেয়।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি অপ-মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *