মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

পঞ্চম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

পঞ্চম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে চার দফা দাবিতে আন্দোলন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) সকাল ১০টায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্বরে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা নার্সিং কলেজ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা নার্সিং পেশায় সতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস ‘বিসিএস সেবা’ চালুর দাবি জানান।

এদিকে বুধবারের এ কর্মসূচি পালনের ফলে পঞ্চম দিনের মতো অচলবস্থা বিরাজ করছে বরিশাল নার্সিং কলেজে।

আন্দোলনকারীরা বলেন, বর্তমানে নার্সিং শিক্ষার্থীদের ছয় হাজার টাকা ইন্টার্ন ভাতা দেওয়া হচ্ছে। যা যুগের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দাবি করে শিক্ষার্থীরা ইন্টার্ন ফি ২০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানান।

একই সঙ্গে উপবৃত্তির দুই হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা, সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃস্টি ও পূরণ করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবি জানান সংগঠনের বরিশালের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official