পিরোজপুরের ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার কলেজছাত্র গ্রেফতার

পিরোজপুরের ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার কলেজছাত্র গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি ::

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের সময় ধারণকৃত ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে আব্দুল আল মুবিন (১৯) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে খুলনা থেকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মুবিন উপজেলার সাফা বন্দরের নবী হোসেনের ছেলে। তিনি খুলনা পাবলিক কলেজের ছাত্র। মঠবাড়িয়ার শাফা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কলেজে আসা-যাওয়ার পথে মুবিন কু-প্রস্তাব দিয়ে আসছিল। পরে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে কয়েকবার ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এসময় তার বন্ধুদের সহযোগিতায় গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করে বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়। সম্প্রতি ভুক্তভোগী ওই ছাত্রীর বাবার কাছে ধর্ষণের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার মঠবাড়িয়া থানায় মুবিনসহ তার সহযোগী আরও ছয় জনকে আসামি করে নারী-শিশু নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে শুক্রবার সকালে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মুবিনকে গ্রেফতার করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মুবিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *