Author: banglarmukh official

  • দুবাইয়ে একসঙ্গে ৪৪ গাড়ির সংঘর্ষ

    দুবাইয়ে একসঙ্গে ৪৪ গাড়ির সংঘর্ষ

    সাধারণত সড়কে দুটির গাড়ির সংঘর্ষের কথা শোনা যায়। অবশ্য দুইয়ের অধিক গাড়ির সংঘর্ষও যে হয় না তা নয়। কিন্তু এক সঙ্গে ৪৪টি গাড়ির সংঘর্ষ ভাবা যায় কি? অবিশ্বাস্য ঘটনা মনে হলেও এমনই একটি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। খবর খালিজ টাইমসের।

    প্রতিবেদনে বলা হয়, ঘন কুশায়ার কারণে মঙ্গলবার সকাল ৮.০৮ মিনিটে আবু দুবাই-দুবাই রোডে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে ২২ জন আহত হলেও কেউ নিহত হয়নি। আহতদের মধ্যে দু’জন মারাত্মকভাবে, দু’জন মোটামুটি এবং ১৮ জন সামান্য আঘাতপ্রাপ্ত হন।

    পুলিশ জানিয়েছে, ঘন কুশায়া থাকলেও গাড়িগুলো নিজেদের মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলাচল করছিল। তাই এই ‘মাল্টি কার’ দুর্ঘটনার জন্য চালকদের ব্যর্থতাকেও দায়ী করেছে পুলিশ।

  • মায়ের আত্মহত্যার চেষ্টা, বাথরুমে মিলল দুই শিশুর লাশ!

    মায়ের আত্মহত্যার চেষ্টা, বাথরুমে মিলল দুই শিশুর লাশ!

    বিশ্বনাথে বাথরুমে রাখা দুটি বালতির ভেতর থেকে নাহিদ (৩) ও দেড় বছর বয়সী ওয়াহিদ নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে নিহতদের মা রনি বেগম স্যাভলন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

    নিহতরা উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউরা নোয়াগাঁও গ্রামের কবির মিয়া ও রনি বেগম দম্পতির সন্তান।

    স্থানীয় ইউপি সদস্য চমক আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে শিশুদের মা-ই তাদেরকে হত্যা করতে পারে বলে ধারণা করছি। খবর পেয়ে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করেছে।

    এব্যাপারে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে মা-ই সন্তান দুটিকে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

  • সাভারে ধর্ষণের বিচার না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা, এলাকাবাসীর বিক্ষোভ

    সাভারে ধর্ষণের বিচার না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা, এলাকাবাসীর বিক্ষোভ

    সাভারে ধর্ষণের বিচার না পেয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার বিকেলে সাভারের আমিনবাজার সালেহপুর পশিচমপাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

    নিহত ওই স্কুলছাত্রী আমিনবাজার পশ্চিমপাড়া এলাকার ট্রাক চালক আমিনুল ইসলামের মেয়ে। সে স্থানীয় মিরপুর মফিদ-ই-আম স্কুলের অষ্টম শ্রেণিতে পড়াশুনা করতো।

    এলাকাবাসী জানান, স্কুলে আসা যাওয়ার পথে পাশের গ্রামের আমিনবাজার আসলামের বখাটে ছেলে রিহাবের সাথে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে রিহাব প্রেমের ফাঁদে ফেলে ওই ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম এর বিচারের দায়িত্ব নেন। কিন্তু কোনো মীমাংসা ছাড়াই ঘটনাটি ধামাচাপা দেয়া হলে ধর্ষণের বিচার না পেয়ে মেয়েটি আত্মহত্যা করেছে।

    স্কুলছাত্রীর মা সুফিয়া বেগম  বলেন, প্রতিবেশীদের নানা অভিযোগ শুনে আমি মেয়েকে বকাঝকা দিতাম। অপমান সইতে না পেরে আজ নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

    এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকার সাধারণ মানুষেরা ওই বাড়িতে ভিড় জমায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনেরা বখাটে রিহাবের বিচারের দাবিতে মিছিলও করে।

    অন্যদিকে, ধর্ষণের ঘটনায় এলাকাবাসী ফুসে উঠায় বখাটে রিহাব ও তার পরিবারের সদস্যরা বাড়ি ঘরে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে।

    সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল হোসেন  বলেন, এলাকাবাসীর অভিযোগ স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ধর্ষণ করা হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

  • সাংবাদিকরা ৩২ ধারায় ফাঁসলে লড়বেন আইনমন্ত্রী

    সাংবাদিকরা ৩২ ধারায় ফাঁসলে লড়বেন আইনমন্ত্রী

    আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা সাংবাদিকদের কাজকে বাধাগ্রস্ত করবে না। সাংবাদিকদের কাজ গুপ্তচরবৃত্তি নয়। তাঁরা তথ্য সংগ্রহ করেন বা করবেন প্রতিবেদন তৈরির স্বার্থে। সরকারের গোপন তথ্য সরকারের শত্রু বা বিদেশের কাছে সরবরাহ করার জন্য নয়।

    আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কোনো সাংবাদিক তাঁর বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের জন্য যদি ৩২ ধারায় অভিযুক্ত হন, তাহলে তিনি (আইনমন্ত্রী) নিজে বিনা পারিশ্রমিকে তাঁর (সাংবাদিক) পক্ষে মামলা লড়বেন।

    গত ৩০ জানুয়ারি মন্ত্রিসভায় ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন করা হয়। এর মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিল করলেও নতুন আইনে ৫৭ ধারার বিষয়বস্তুগুলো চারটি ধারায় ভাগ করে রাখা হয়েছে। এ জন্য আলাদা আলাদা শাস্তির বিধান রাখা হচ্ছে। আইসিটি আইনে ৫৭ ধারায় মানহানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্রের ভাবমূর্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসংক্রান্ত বিষয়গুলো একত্রে ছিল।

    নতুন আইনের ৩২ ধারা নিয়ে সবচেয়ে বেশি আপত্তি উঠেছে। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বেআইনিভাবে প্রবেশের মাধ্যমে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বিধিবদ্ধ কোনো সংস্থার অতিগোপনীয় বা গোপনীয় তথ্য-উপাত্ত কম্পিউটার, ডিজিটাল যন্ত্র, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে ধারণ, প্রেরণ বা সংরক্ষণ করেন বা করতে সহায়তা করেন, তাহলে সেই কাজ হবে কম্পিউটার বা ডিজিটাল গুপ্তচরবৃত্তির অপরাধ। এই অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। কেউ যদি এই অপরাধ দ্বিতীয়বার বা বারবার করেন, তাহলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ভোগ করতে হবে।

  • ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর পোস্টার ছিড়ে ফেলার নির্দেশ দিলেন ইউএনও- মারধর

    ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর পোস্টার ছিড়ে ফেলার নির্দেশ দিলেন ইউএনও- মারধর

    প্রধানমন্ত্রীর বরিশাল আগমনের প্রচারণার পোস্টার লাগাতে গিয়ে ইউএনওর নিদের্শে মারধরের শিকার হয়েছেন এক স্কুল ছাত্র বলে জানা গেছে। ৫ ফেব্রুয়ারী রাত সাড়ে আটটার দিকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

    নলছিটি মার্শ্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ইমনের বর্ননা মতে, সে ও তার বন্ধু আসিব শুভ মিলে প্রধানমন্ত্রীর বরিশাল আগমনের পোস্টার লাগাতে উপজেলা পরিষদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভবনের কাছে যান। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলাম অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সাথে ব্যাটমিন্টন খেলছিলেন।

    পোস্টার লাগাতে দেখে আশ্রাফুল ইসলাম তার অফিসের নাজিরকে ডেকে পোস্টার লাগাতে আসা ছেলেদের ধরতে বলেন। নির্দেশ পেয়ে নাজির নাজিম ইমন ও শুভকে ধরে লাথি ও থাপ্পর মেরে পোস্টারগুলো ছিনিয়ে নেয়।

    প্রতক্ষ্যদর্শীরা দাবী করেছে, এক পর্যায়ে ইমন ভয়ে কান্না জড়িত কন্ঠে জানায় সে প্রধানমন্ত্রীর পোস্টার লাগাতে এসেছিল। তখনো উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলাম দেয়ালে কোন পোস্টারই লাগানো যাবে না বলে ধমকান।

    ওদিকে নাজির সেই পোস্টার নিয়ে ছিড়ে ফেলে সিঁড়ির নীচে ময়লার মধ্যে ফেলে রেখে দেয়।

    ঘটনার পর কাঁদতে কাঁদতে ইমন উপজেলা শ্রমিকলীগের অফিসে গিয়ে বিষয়টি অবহিত করে। তাৎক্ষণিক উপজেলা শ্রমিকলীগ সভাপতি পারভেজ হোসেন হান্নান, পৌর কাউন্সিলর তোফায়েল চন্দন ও শ্রমিক নেতা ফরিদ হোসেন এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে গিয়ে জানতে চান।

    তখন উপজেলা নির্বাহী অফিসার তার কার্যালয়ের দেয়ালে ‘যে কারও’ পোস্টার লাগানো সম্পূর্ণ নিষেধ বলে সাফ জানিয়ে দেন বলে জানান শ্রমিকলীগের নেতারা। শেষে প্রধানমন্ত্রীর প্রচারণার পোস্টার ফেরত চাইলে নাজির নাজিম উদ্দিন সিঁড়ির নিচ থেকে ছিড়ে ফেলা পোস্টার এনে ফেরত দেন।

    বিষয়টি নিয়ে নলছিটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে পৌর মেয়র ও উপজেলা আওয়ীমী লীগের সভাপতি তছলিম উদ্দীন চৌধুরীর নেতৃত্বে রাত ১০টার দিকে পৌরসভায় জরুরী বৈঠকে সমঝোতা হয়। বৈঠকে উপজেলা নির্বাহি কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে নাজিরের আচরণ দুঃখজনক হওয়ায় তাকে নলছিটি থেকে বদলী করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    এ বিষয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান বলেন, পোস্টারটি কার ছিল তা না দেখায় এমন পরিস্তিতির সৃষ্টি হয়। পরে উপজেলা আ’লীগের সভাপতির মধ্যস্ততায় ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলাম জানান, ঘটনাটি আসলে ওভাবে না।

    তিনি দাবী করেন, দেয়ালে অনেকেই ওরসের পোস্টার লাগায়। আমরা ভেবেছিলাম সেসব পোস্টার। সেজন্য ছেলেটাকে পিঠে হাত রেখে বলে দেওয়া হয়েছে তোমরা চলে যাও। এখানে পোস্টার লাগানো যাবে না। আসলে আমরা কেউ জানতাম না ওটা প্রধানমন্ত্রীর জনসভার পোস্টার।

    আশ্রাফুল ইসলাম জানান, বিষয়টি মেয়র মহোদয়ের উপস্থিতিতে সমাধান করা হয়েছে। এটা ভুলবোঝাবুঝি ছিল।

    শেষ পর্যন্ত কি প্রধানমন্ত্রীর জনসভার পোস্টার লাগাতে দেওয়া হয়েছিল_এমন প্রশ্নের জবাবে ইউএনও কোন জবাব দেননি। তিনি উল্টো অনুরোধ করেন, এমন ঘটনা বস্তুত সংবাদের বিষয় না। সংবাদ না প্রকাশের জন্য অনুরোধ করেন এই সরকারি কর্মকর্তা।

  • ঝালকাঠিতে একুশে টিভির জেলা প্রতিনিধি গ্রেফতার

    ঝালকাঠিতে একুশে টিভির জেলা প্রতিনিধি গ্রেফতার

    ঝালকাঠিতে একুশে টিভির জেলা প্রতিনিধি আজমির হোসেন তালুকদারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক শতকণ্ঠ সম্পাদককে নিয়ে ফেসবুকে মানহানিকর মন্তব্য করায় সম্পাদক জাহাঙ্গির হোসেন মন্জু বাদী হয়ে গত বছরের ১৮ সেপ্টেম্বর এ মামলা করেন। এ মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলে ঝালকাঠি থানা পুলিশ মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ২৫ আগস্ট একুশে টিভির জেলা প্রতিনিধি আজমির হোসেন তালুকদার তার ফেসবুকে বিজ্ঞপ্তি চাপা দিতে দেড় লাখ টাকা নিলেন এক সম্পাদক, ঝালকাঠি জেলা পরিষদের তিন কোটি টাকার ৫৩ গ্রুপ টেন্ডার গুছিয়ে নিতে তৎপর টেন্ডারবাজি সিন্ডিকেট’ শিরোনাম দিয়ে একটি লেখা পোস্ট করেন। লেখাটিতে তিনি বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব ও দৈনিক শতকণ্ঠ সম্পাদককে জড়িয়ে মানহানিকর মন্তব্য করেন।

    এ ঘটনায় দৈনিক শতকণ্ঠ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মনজু বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ এনে আজমির হোসেন তালুকদারের বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর ঝালকাঠি থানায় একটি অভিযোগ দেন।
    অভিযোগটি পুলিশ ১০ দিনেও এজাহারভুক্ত না করায় ১৮ সেপ্টেম্বর জাহাঙ্গীর হোসেন মনজু বাদী হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে নালিশি অভিযোগ দায়ের করেন। বিচারক অভিযোগটি ঝালকাঠি থানার ওসিকে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দিলে মামলাটি রেকর্ড করা হয়।

    মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন আজমির। আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার নামে ওয়ারেন্ট জারি করেন।

    সদর থানা পুলিশের ওসি তাজুল ইসলাম জানান, আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) এর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

  • ৮ তারিখ যেমন কুকুর, তেমন মুগুর: কাদের

    ৮ তারিখ যেমন কুকুর, তেমন মুগুর: কাদের

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার রায়ের দিন বিএনপির বিশৃঙ্খলার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থা বুঝে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

    আওয়ামী লীগ নেতা-কর্মীদের সেদিন কোনো উস্কানিতে পা না দিতে আহ্বান জানিয়ে কাদের বলেন, যেমন কুকুর, তেমন মুগুর। কুকুরের যেমন ঘেউ ঘেউ, মুগুরটাও ঠিক তেমনি নেমে আসবে। ও নিয়ে আপনাদের ভাবার দরকার নেই। আপনারা শুধু সতর্ক  থাকবেন।

    রবিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে ‘বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য  ও জঙ্গিবাদী’  রাজনীতির প্রতিবাদে যুব সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

    আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। খালেদা জিয়ার সাজা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে আর আওয়ামী লীগ বলছে, বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেয়ার।

    ওবায়দুল কাদের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলন, জানমালের নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনী উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করবে।

    আওয়ামী লীগ নেতা বলেন, ৮ তারিখে খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আজকে বিভিন্নভাবে উত্তেজনা ছড়ানো হচ্ছে। আমি পরিস্কারভাবে বলে দিতে চাই যে আমরা কারো সাথে পাল্টাপাল্টিতে যাব না। আমরা ক্ষমতায় আছি শেখ হাসিনার নেতৃত্বে দেশ চালাচ্ছি।

    আমাদের এখন মাথা গরমের সুযোগ নেই, ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

  • জেল হতে পারে শাহরুখের!

    জেল হতে পারে শাহরুখের!

    শাহরুখ খান। বলিউডের কিং খান বলা হয় তাকে। অভিনয় দিয়ে বহু আগেই মানুষের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছেন তিনি। অথচ জীবনের ৫২টি বসন্ত পার করা এই সুপারস্টার এখন ভারতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আর তার কারণ শাহরুখ খানের আলিবাগের বিলাসবহুল ফার্মহাউজ বাজেয়াপ্ত করেছে দেশের আয়কর বিভাগ। যেটি কিনা চাষের জন্য কেনা জমিতে বেআইনিভাবে বানানো হয়েছে। আরও জানা যায়, শাহরুখের এই বাংলোটি কোনোভাবেই কোস্টাল রেগুলেশন জোনের নিয়ম মেনে বানানো হয়নি। এবার এই বেনামি ফার্মহাউজের মামলায় শাহরুখকে আরও বিপাকে ফেললেন কিং খানের প্রাক্তন চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মোরেশ্বর আজগাওঙ্কর। খবর জি নিউজের।

    সূত্রে খবর, চিঠি লিখে আয়কর বিভাগকে বিস্ফোরক তথ্য জানিয়েছেন মোরেশ্বর নিজেই। তাঁর কথায় ‘দেজা ভু’ কোম্পানি নয়, শাহরুখই আসলে এই বেনামী সম্পত্তির মালিক। আর খোদ কিং খানই তাঁকে আলিবাগের ফার্মহাউজের ভুয়া দলিল তৈরি করতে বলেছিলেন।

    ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, শাহরুখ আদপে আলিবাগের ফার্মহাউজের মালিক হিসেবে দেখিয়েছেন ‘দেজা ভু’ নামে একটি কোম্পানিকে। যে কোম্পানির ডিরেক্টর শাহরুখের শ্বশুর রমেশ ছিব্বর, শাশুড়ি সবিতা ছিব্বর ও শ্যালিকা নমিতা ছিব্বর। দেখানো হয়েছে ‘দেজা ভু’ কোম্পানি আয়ের একাংশ আসে কৃষিকাজ থেকে। অথচ এমন কোনো আয়ই নাকি দেখাতে পারেনি ‘দেজা ভু’।  দেখানো হয়েছে ‘দেজা ভু’ কোম্পানিকে এই চাষের জমি কিনতে ৮.৫ কোটি টাকা ঋণ দিয়েছিলেন শাহরুখ। আর এ থেকেই আয়কর দফতরের ধারণা হয় আলিবাগের ফার্মহাউজের আসল মালিক শাহরুখ। আর সেই ধারণা আরও জোরালো হল আয়কর বিভাগকে লেখা মোরেশ্বর আজগাওঙ্করের চিঠিতে।

    তবে শুধু আইন ভেঙে বেনামি ফার্মহাউজ বানানোই নয়, উঠেছে আরও অনেক প্রশ্নই। চাষের জন্য কেনা জমিতে কেন বানানো হল এই বিলাসবহুল বাংলো। উপকূলবর্তী অঞ্চলে যেখানে সুইমিং পুল বানানো নিষিদ্ধ, সেখানে শাহরুখের আলিবাগের ফার্মহাউজে রয়েছে সুইমিং পুল, হ্যালিপ্যাড, কৃত্রিম সমুদ্রতট আরও কত কি!

    সূত্রের খবর, আয়কর দফতরের প্রশ্নের সমস্ত উত্তর না ঠিকমত না দিতে পারলে বড়সড় আইনি জটিলতায় জড়াতে পারেন বলিউড বাদশা। সম্পত্তি তো হাতছাড়া হবেই অপরাধ প্রমাণিত হলে বিপুল পরিমাণ জরিমানা এমনকি হাজতবাসও হতে পারে শাহরুখের।

  • আমি বললাম প্রডিউসার কি? শুতে চায়?

    আমি বললাম প্রডিউসার কি? শুতে চায়?

    একজন কল দিয়ে বললো- আপা আমাদের কিছু এক ঘন্টার নাটক আর টেলিফিল্ম বানানো হবে। কথাটা কিভাবে বলবো… মানে প্রডিউসার… আপা নির্ভয়ে বলবো?

    আমি বললাম প্রডিউসার কি? শুতে চায়?

    উনি বললেন- জ্বী আপা মানে পারিশ্রমিকতো দিবেন উনি, তা বাদে কত টাকা নিবেন জানতে চাইলো।

    বললাম প্রডিউসার এর মা কে কল করেন। প্রডিউসার এর মা কত নেয় জানতে চান।

    (ফেসবুক থেকে সংগৃহীত)

  • সন্ত্রাস দমনে বাংলাদেশের প্রশংসায় রাজনাথ সিং

    সন্ত্রাস দমনে বাংলাদেশের প্রশংসায় রাজনাথ সিং

    বাংলাদেশের সহযোগিতার কারণেই উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ রোধ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

    রবিবার ত্রিপুরার আগরতলার বি টি কলেজ ময়দানে এক নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি একথা বলেন।

    সন্ত্রাস দমনে বাংলাদেশের শেখ হাসিনার সরকারের ভূয়ষী প্রশংসা করে রাজনাথ বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে অপরিসীম সহায়তা ও সমর্থনের কারণেই ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে সন্ত্রাসী কার্যকলাপ রোধে ভারতকে সহজতর করে দিয়েছে। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে বলেও জানান তিনি।

    ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বাংলাদেশের সাথে নতুন রেল সংযোগ স্থাপন করেছে, দুই দেশের মধ্যে বাস পরিসেবা চালু হওয়ার ফলে উত্তরপূর্ব রাজ্যগুলির মানুষদের কাছে দুর্গম পথ ও সময় বাঁচিয়ে ভারতের অন্য অংশে যাতায়াত অনেক সহজতর হয়েছে’।

    রাজনাথের অভিমত, উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের ব্যাপারে নরেন্দ্র মোদির সরকার খুবই সহনশীল। আর এই কারণেই ভারত ও বিশ্বের অন্য প্রান্তের মধ্যে যাতায়াত ব্যবস্থা উন্নতর করতে দিল্লি ও ঢাকা আন্তঃএশিয়া রেল চুক্তি-তে স্বাক্ষর করেছে।

    আগামী ১৮ ফেব্রুয়ারি রাজ্যটির ৬০ আসনে বিধানসভার নির্বাচন। তার আগে দুই দিনের নির্বাচনী প্রচারণায় ত্রিপুরা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভোট গণনা আগামী ৩ মার্চ।