Author: banglarmukh official

  • বিশ্বাসঘাতকতা করেছে সৌদি-আমিরাত

    বিশ্বাসঘাতকতা করেছে সৌদি-আমিরাত

    শান্তিতে নোবেল পদক জয়ী তাওয়াক্কুল কারমান বলেছেন, ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে। এসময় তিনি ইয়েমেনে সৌদি জোটের সামরিক আগ্রাসনের বন্ধের আহ্বান জানান।

    আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে ইস্তাম্বুল থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তাওয়াক্কুল কারমান বলেন, ইয়েমেনের বৈধ সরকারের বিরুদ্ধে হুথি বিদ্রোহীদের ঢাল হিসেবে ব্যবহার করে সৌদি আরব ও আমিরাত। ক্ষমতার প্রভাব বিস্তার ও কুৎসিত রাজনীতির চর্চা করতে গিয়ে তারা ইয়েমেনিদের বিক্রি করে দিয়েছে। এটা ইয়েমেনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

    তিনি আরও অভিযোগ করেন, ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাবুহ মানসুর হাদিকে সৌদি আরবে গৃহবন্দি করে রাখা হয়েছে।

    উল্লেখ্য, তাওয়াক্কুল কারমান একজন সাংবাদিক, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী। তিনি ‘উইমেন জার্নালিস্ট উইদাউট চেইন’ নামের একটি সংগঠনের নেতৃত্ব দেন। আরব বসন্তে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ২০১১ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান তিনি।

  • বিদ্যাকে ছুঁয়ে দেখতে চেয়েছেন ভক্ত!

    তারকাদের যেমন খ্যাতি ও যশ রয়েছে, তেমনি রয়েছে বিড়ম্বনাও। এমনই বিড়ম্বনায় পড়লেন বলিউডের তারকা অভিনেত্রী বিদ্যা বালান।

    সম্প্রতি হঠাৎ করেই বিদ্যাকে দেখা যায় মুম্বাই বিমানবন্দরে। হয়তো কোনো ভ্রমণ শেষে ফিরছিলেন তিনি। সবাই তাকে ঘিরে ধরলেন। এর মধ্যে আবার একজন তার পাগল ভক্ত। তিনি একটা ছবি তুলতে চান। কিন্তু আচরণে এতটাই আগ্রাসী হয়ে উঠলেন যে তিনি আপত্তিকরভাবে স্পর্শ করে বসলেন বিদ্যাকে। খুবই বিরক্ত হলেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড বিজয়ী তারকা।

    বিদ্যা কঠিন চোখে তার দিকে তাকালেন। কড়া কণ্ঠে বললেন পাশে দাঁড়িয়ে ভদ্রভাবে ছবি তুলতে। নিজেকে সামলে নিলেন ভক্ত। বোঝালেন, আবেগাপ্লুত হয়ে তিনি বিদ্যাকে ছুঁয়ে দেখতে চেয়েছেন। উদ্দেশ্যমূলকভাবে করেননি কাজটা। তবুও বিদ্যা তার সঙ্গে একটা সেলফি তুলেছেন।

    এছাড়া অর্জুন কাপুরের বোন আনুশলা কাপুরও পড়েছিলেন বাজে পরিস্থিতিতে। তিনি ভাই অর্জুনের সঙ্গে একটি মুভির স্ক্রিনিং দেখতে যাচ্ছিলেন শহরতলীর এক থিয়েটারে। সেখানে রাস্তা আটকালেন এক ভক্ত। সেলফি তুলতে চান। অর্জুনের সঙ্গে ছবি তুলতে চান। কিন্তু সীমা ছাড়ালেন। এত কাছে চলে এলেন যা অর্জুনের মোটেও পছন্দ হলো না। বোন ভক্তকে বোঝালেন। কিন্তু তিনি খুব দ্রুত সেলফি তুলতে প্রস্তুতি নিলেন। আনুশলাকেও অস্বস্তিকর অবস্থায় ফেলে দিলেন। তবে অর্জুন খুব দ্রুত বোনকে সরিয়ে নিতে সক্ষম হন।

  • বিদেশি সংবাদমাধ্যমের কর্মীদের ডেকে মির্জা ফখরুলের সংবাদ সম্মেলন

    বিদেশি সংবাদমাধ্যমের কর্মীদের ডেকে মির্জা ফখরুলের সংবাদ সম্মেলন

    খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি জানাতে বিদেশি সংবাদমাধ্যমের কর্মীদের ডেকে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

    ফখরুল সংবাদ সম্মেলনে দাবি করেন, নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় সাজা দেওয়া হয়েছে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যভিত্তিক বিবিসি, ফ্রান্সভিত্তিক এএফপি, যুক্তরাষ্ট্রভিত্তিক এপি, জার্মানিভিত্তিক ডয়েচে ভেলে, ভারতভিত্তিক জি মিডিয়ার সাংবাদিকসহ অন্যরা।

    সংবাদ সম্মেলনে ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির প্রমুখ।

  • বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে খালেদা জিয়ার খবর

    বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে খালেদা জিয়ার খবর

    খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার রায়ের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। কোনো কোনো সংবাদমাধ্যমের প্রধান খবর ছিল এটি। কিছু সংবাদমাধ্যম আবার এ নিয়ে বিশ্লেষণও প্রকাশ করেছে।

    জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর ছেলে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির অনলাইন সংস্করণে শিরোনাম করা হয়েছে ‘সংঘর্ষের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে’। প্রতিবেদনে বলা হয়েছে, ‘দুর্নীতির দায়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার ঘটনায় হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে।’

    বার্তা সংস্থা এএফপির শিরোনাম ছিল এ রকম—‘বিরোধীদলীয় নেতা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের আদালত।’ খবরে আরও বলা হয়েছে, ‘একটি এতিমখানার জন্য ২ লাখ ৫২ হাজার ডলার চুরির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা খালেদা জিয়া।’

    অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম ছিল, ‘ঘুষের জন্য বাংলাদেশর সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড, আপিলের পরিকল্পনা’।

    খালেদা জিয়ার কারাদণ্ডের খবরে হওয়া বিক্ষোভের বিষয়টি শিরোনামে এনেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অনলাইন সংস্করণ। শিরোনাম ছিল, ‘বিরোধীদলীয় নেতাকে কারাদণ্ড দেওয়ায় বাংলাদেশে সহিংস বিক্ষোভ।’ প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে বিচারকের রায় ঘোষণার পর আদালতের বাইরে খালেদা জিয়ার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার শিরোনাম ছিল, ‘দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছর জেল’। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর খবর দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান রায় ঘোষণা করেন।

    ‘আমি ফিরে আসব, কাঁদার প্রয়োজন নেই’— এটা ছিল হিন্দুস্তান টাইমসের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদের শিরোনাম। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে খুললে প্রথমেই চোখে পড়ছে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের খবর। খবরের শিরোনাম হলো, ‘৫ বছর কারাদণ্ড খালেদা জিয়ার, উত্তপ্ত ঢাকা’। অন্যদিকে দ্য হিন্দুর অনলাইন সংস্করণের আন্তর্জাতিক বিভাগে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে এ খবর। এতে বলা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ায় (পিটিআই) প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের আদালত।’ খবরে আরও বলা হয়, একই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখা মতামতে সাংবাদিক জ্যোতি মালহোত্রা বলেছেন, খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ায় আরও শক্তিশালী হবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর অনলাইন সংস্করণে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে খালেদা জিয়ার কারাদণ্ডের খবর। শিরোনাম ছিল, ‘আত্মসাৎ করায় বাংলাদেশের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড।’

  • বরিশালে মহানগর বিএনপির বিক্ষোভ- আ.লীগ ও ছাত্রলীগের অবস্থান

    বরিশালে মহানগর বিএনপির বিক্ষোভ- আ.লীগ ও ছাত্রলীগের অবস্থান

    কাজী সাইফুল :

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেয়ার প্রতিবাদে ও রায় বাতিলের দাবীতে বিক্ষোভ করেছে মহানগর বিএনপি। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বরিশাল জেলা ও মহানগর দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপি নেতা মহসিন মন্টু, মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমূখ।

    এদিকে বিএনপির কার্যালয়ের সামনে মোটরসাইকেল মহড়া শেষে অবস্থান নেয় বরিশাল মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন থাকায় কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

  • প্রধানমন্ত্রীর জনসভা কে জনসমূদ্রে পরিনত করার পিছনে সাদিক আবদুল্লাহর অবদান বেশি

    প্রধানমন্ত্রীর জনসভা কে জনসমূদ্রে পরিনত করার পিছনে সাদিক আবদুল্লাহর অবদান বেশি

    শেখ সুমন :

    বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা জনসমূদ্রে পরিনত হওয়ার পেছনে প্রভাবশালী এ নেতার অবদান রয়েছে। জনসভায় সবচেয়ে বেশি উপস্থিত ছিলেন সাদিক ভক্তগন।অধিকাংশ জনগনের শরীরে ছিল সাদিক আব্দুল্লাহর ছবি সংবলিত টি শার্ট। আগত সকলের দাবি ছিল আসন্ন বি.সি.সি. নির্বাচনে যেন দল থেকে  সাদিক আবদুল্লাহকে মনোনয়ন দেয়া হয়।

    বরিশাল বঙ্গবন্ধু উদ্যানএ আয়োজিত ৮ ফেব্রুয়ারী জনসভা মঞ্চে সাদিক আব্দুল্লহকে দেখা যায় ফুফু প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময় করতে। ফুফু শেখ হাসিনার সাথে সাদিক আবদুল্লাহর কুশল বিনিময় করতে দেখে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। বরিশালে সাদিক ভক্তরা অনেকটা উৎফুল্ল হয়ে ওেঠে। অনেকেই মনে করেন সাদিক প্রধামন্ত্রী শেখ হাসিনার গুড লিস্টে রয়েছেন।

    পরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেশকে সুস্থ ও শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে চাই। এই বরিশাল বিভাগ সব সময় অবহেলিত ছিলো। ভোলায় গ্যাস পাওয়া গেছে, সেই গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশালে দেব। যাতে কলকারখানা গড়ে ওঠে। ভোলার গ্যাস খামাখা নিবো না, ভোলাকেও কিছু দিচ্ছি। সেখানে পাওয়ার প্ল্যান্ট করে দেবো। আর বরিশাল থেকে ভোলায় যাতে যাওয়া যায়, সে জন্য আমরা সেখানে নদীর উপর সেতুও নির্মাণ করে দেবো। তিনি বলেন- উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
    বরিশালবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ৩৯টি প্রকল্প উদ্বোধন করেছি, বিভিন্ন উপজেলায় ৩৩টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। আওয়ামী লীগের উন্নয়ন, জনগণের কল্যাণ। আওয়ামী লীগ মানে দেশ এগিয়ে যাওয়া।

    তিনি বলেন, আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আমরা উন্নয়ন করেছি। এ বছরের ডিসেম্বরে আবার নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদেরকে জয়যুক্ত করবেন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।

    তিনি বলেন, আমরা দেশের উন্নয়নে বিশ্বাস করি, মানুষের কল্যাণে বিশ্বাস করি। এ সময় বরিশালবাসীর সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন তিনি।

    জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, চীফ হুইফ আ স ম ফিরোজ, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক এমপি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, তালুকদার মোঃ ইউনুস এমপি, পঙ্কজ নাথ এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বরিশাল জেলা আ.লীগের সহ-সভাপতি সাহান আরা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, ধীরেন্দ্র নাথ শম্ভু এমপি, জেবুন্নেছা আফরোজ এমপিসহ বরিশালের বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ। জনসভায় আরও উপস্থিত ছিলেন-, নুরুনবী চৌধুরী শাওন, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, বিএইচ হারুন এমপি, বরিশাল মহানগর আ.লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ কে এম জাহাঙ্গীর,  যুগ্ম সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ নেতৃবৃন্দ।

  • থাইল্যান্ড থেকে বেস্ট পপুলার ডান্স এওয়ার্ড পেলো বাংলাদেশের শফিক ব্যালেট্রুপ

    থাইল্যান্ড থেকে বেস্ট পপুলার ডান্স এওয়ার্ড পেলো বাংলাদেশের শফিক ব্যালেট্রুপ

    হুজাইফা রহমানঃ
    থাইল্যান্ড থেকে বেস্ট পপুলার ডান্স এওয়ার্ড পেলো বাংলাদেশের শফিক ব্যালেট্রুপ। থাইল্যান্ড এ সুরিন রাজাভাট ইউনিভার্সিটির আমন্ত্রনে ২৫ জানুয়ারি ২০১৮ইং হতে ২য় SICE 2018 নামে আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল ২০১৮ সুরিন থাইল্যান্ডে ইউরোপ ও এশিয়া মিলে মোট ১৪ টি দেশের মোট ১৬ টি গ্রুপ অংশ নেয়।
    বাংলাদেশ হতে অংশ নেয় (শফিক ব্যালেট্রুপ) নামের একটি নাচের দল। সেখানে এস.আই শফিক এর নির্দেশনায় বাংলাদেশ হতে একটি মাত্র দল এই ফেস্টিভ্যালে পর পর ৩য় বারের মতো অংশগ্রহন করে আসছে। এতে বাংলাদেশের টিম লিডার, কোরিওগ্রাফার ও ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের উদীয়মান তরুণ নৃত্য শিল্পী এস.আই শফিক। এবং এবার ১৬ টি গ্রুপের মধ্যে বেস্ট পপুলার ডান্স এওয়ার্ড ২০১৮ পেয়ে শফিক ব্যালেট্রুপ বাংলাদেশের জন্য গৌরব এনে দিয়েছে।
    নৃত্যে বৃত্ত ভাঙো এই শ্লোগানকে ধারণ করে শুদ্ধ সংস্কৃতি, দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেয়ার লক্ষ নিয়ে শফিক ব্যালেট্রুপ নামে ২০১৪ সালে বাংলাদেশের উদীয়মান তরুণ নৃত্য শিল্পী এস. আই শফিক একটি নৃত্য সংগঠন প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার আয়োজনে শফিক ব্যালেট্রুপ দুটি জাতীয় পদক পায়। এবং ২০১৭ সালে আবারো দুটি জাতীয় পুরষ্কার পায় বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হাত থেকে।
    ২০১৬ তে প্রথম আন্তর্জাতিক অঙ্গনে পা দেয় থাইল্যান্ড সুরিন রাজাভাট ইউনিভার্সিটির আমন্ত্রনে। এবং ২০ টি দেশের মধ্যে শফিক ব্যালেট্রুপ বেস্ট ন্যারেটিভ ডান্স এওয়ার্ড পায় থাইল্যান্ড হতে আন্তর্জাতিক অঙ্গনে। এরই ধারাবাহিকতায় ২০১৭ তে আবারো ২য় বারের মতো থাইল্যান্ড আসার সুযোগ পায় শফিক ব্যালেট্রুপ। তখন ১৪ টি দেশের মধ্যে বেস্ট লাইভলিস্ট ডান্স এওয়ার্ড পায়। এবং ২০১৮ তে ৩য় বারের মতো থাইল্যান্ড সুরিন রাজাভাট ইউনিভার্সিটির আমন্ত্রন পায় শফিক ব্যালেট্রুপ। সেখানে ১৬ দেশের মধ্যে বেস্ট পুপুলার ডান্স এওয়ার্ড পায়। এছাড়াও নিজ দেশে ছোট বড় অনেক অনুষ্ঠানে সুনামের সহিত কাজ করছে শফিক ব্যালেট্রুপ।
  • থাইল্যান্ড থেকে বেস্ট পপুলার ডান্স এওয়ার্ড পেলো বাংলাদেশের শফিক ব্যালেট্রুপ

    হুজাইফা রহমানঃ

    থাইল্যান্ড থেকে বেস্ট পপুলার ডান্স এওয়ার্ড পেলো বাংলাদেশের শফিক ব্যালেট্রুপ। থাইল্যান্ড এ সুরিন রাজাভাট ইউনিভার্সিটির আমন্ত্রনে ২৫ জানুয়ারি ২০১৮ইং হতে ২য় SICE 2018 নামে আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল ২০১৮ সুরিন থাইল্যান্ডে ইউরোপ ও এশিয়া মিলে মোট ১৪ টি দেশের মোট ১৬ টি গ্রুপ অংশ নেয়।

    বাংলাদেশ হতে অংশ নেয় (শফিক ব্যালেট্রুপ) নামের একটি নাচের দল। সেখানে এস.আই শফিক এর নির্দেশনায় বাংলাদেশ হতে একটি মাত্র দল এই ফেস্টিভ্যালে পর পর ৩য় বারের মতো অংশগ্রহন করে আসছে। এতে বাংলাদেশের টিম লিডার, কোরিওগ্রাফার ও ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের উদীয়মান তরুণ নৃত্য শিল্পী এস.আই শফিক। এবং এবার ১৬ টি গ্রুপের মধ্যে বেস্ট পপুলার ডান্স এওয়ার্ড ২০১৮ পেয়ে শফিক ব্যালেট্রুপ বাংলাদেশের জন্য গৌরব এনে দিয়েছে।

    নৃত্যে বৃত্ত ভাঙো এই শ্লোগানকে ধারণ করে শুদ্ধ সংস্কৃতি, দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে শফিক ব্যালেট্রুপ নামে ২০১৪ সালে বাংলাদেশের উদীয়মান তরুণ নৃত্য শিল্পী এস. আই শফিক একটি নৃত্য সংগঠন প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার আয়োজনে শফিক ব্যালেট্রুপ দুটি জাতীয় পদক পায়। এবং ২০১৭ সালে আবারো দুটি জাতীয় পুরষ্কার পায় বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হাত থেকে।

    ২০১৬ তে প্রথম আন্তর্জাতিক অঙ্গনে পা দেয় থাইল্যান্ড সুরিন রাজাভাট ইউনিভার্সিটির আমন্ত্রনে। এবং ২০ টি দেশের মধ্যে শফিক ব্যালেট্রুপ বেস্ট ন্যারেটিভ ডান্স এওয়ার্ড পায় থাইল্যান্ড হতে আন্তর্জাতিক অঙ্গনে।

    এরই ধারাবাহিকতায় ২০১৭ তে আবারো ২য় বারের মতো থাইল্যান্ড আসার সুযোগ পায় শফিক ব্যালেট্রুপ। তখন ১৪ টি দেশের মধ্যে বেস্ট লাইভলিস্ট ডান্স এওয়ার্ড পায়। এবং ২০১৮ তে ৩য় বারের মতো থাইল্যান্ড সুরিন রাজাভাট ইউনিভার্সিটির আমন্ত্রন পায় শফিক ব্যালেট্রুপ। সেখানে ১৬ দেশের মধ্যে বেস্ট পুপুলার ডান্স এওয়ার্ড পায়। এছাড়াও নিজ দেশে ছোট বড় অনেক অনুষ্ঠানে সুনামের সহিত কাজ করছে শফিক ব্যালেট্রুপ।

  • একুশে পদক পাচ্ছেন ২১ জন

    একুশে পদক পাচ্ছেন ২১ জন

    বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন ২০১৮ সালের একুশে পদক পাচ্ছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

    ভাষা আন্দোলনে প্রয়াত আ জ ম তকীয়ুল্লাহর সাথে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম। প্রয়াত হুমায়ূন ফরীদিকে অভিনয়ের জন্য পদকে ভূষিত করা হয়েছে।

    সংগীতে পদক পাচ্ছেন শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, মো. খুরশীদ আলম ও মতিউল হক খান।

    নৃত্যে মীনু হক, নাটকে নিখিল সেন, চারুকলায় কালিদাস কর্মকার এবং আলোকচিতে গোলাম মুস্তাফা এবার একুশে পদক পাচ্ছেন।

    সাংবাদিকতায় রণেশ মৈত্র, গবেষণায় প্রয়াত ভাষাসৈনিক অধ্যাপক জুলেখা হক, অর্থনীতিতে মইনুল ইসলাম, ভাষা ও সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী পদকের জন্য মনোনীত হয়েছেন।

  • বিএনপি চলবে স্থায়ী কমিটি ও তারেকের নেতৃত্বে: হাফিজ

    বিএনপি চলবে স্থায়ী কমিটি ও তারেকের নেতৃত্বে: হাফিজ

    স্থায়ী কমিটি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি চলবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

    বৃহস্পতিবার খালেদা জিয়ার সাজা ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

    এদিকে রায় পরবর্তী সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত হয়ে পড়েন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় সম্মেলনে উপস্থিত মোয়াজ্জেম হোসেন আলাল, নিলুফার চৌধুরী মনি ও বেবী নাজনীনসহ অন্যান্য নেতাকর্মীদেরও কাঁদতে দেখা গেছে।

    এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ রায়কে প্রতিহিংসামূলক রায় বলে উল্লেখ করেন।

    এর আগে রাজধানী বকশিবাজারের বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৬৩২ পৃষ্ঠার সারাংশ পড়ে খালেদা জিয়াকে ৫ বছরের জেল। এছাড়া তারেক রহমানসহ বাকি পাঁচ আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও একইসঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত।