Author: banglarmukh official

  • রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৭১

    রাশিয়ায় যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। রবিবার রাশিয়া ও কাজাকিস্তান সীমান্ত সংলগ্ন অরস্কে এই বিমান দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

    জানা গেছে, ৬৫ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মীকে নিয়ে সারাতোভ এয়ারলাইন্সের বিমানটি এদিন সকালে অরস্কের উদ্দেশে যাত্রা শুরু করে। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে এটিসি’র সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। এরপরই রামেনস্কি এলাকায় বিমানটি ভেঙে পড়ার খবর মেলে। দুর্ঘটনার সাথে সাথেই উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যায়। শুরু হয়েছে উদ্ধারকাজ।

    সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দারা হঠাৎই দেখতে পান একটি জ্বলন্ত বিমান মাটিতে এসে আছড়ে পড়ল।

  • অরাজক পরিস্থিতি সৃষ্টির শাস্তি ৭ বছর করে দ্রুত বিচার বিল পাস

    অরাজক পরিস্থিতি সৃষ্টির শাস্তি ৭ বছর করে দ্রুত বিচার বিল পাস

    যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহনের ক্ষতিসাধন, সম্পত্তি বিনষ্ট, ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টির শাস্তি বাড়িয়ে দ্রুত বিচার আইনের সংশোধনী বিল পাস করেছে সংসদ।

    রবিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের শীতকালীন অধিবেশনের বৈঠকে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারি অপরাধ (দ্রুত বিচার সংশোধন) আইন -২০১৮’ বিলটি কন্ঠভোটে পাস হয়। বিলটি পাসের প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

    এরআগে বিলের ওপর আনীত জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

    ২০০২ সালে প্রণীত প্রণীত বিলটি ২০১৪ সালে সংশোধীত হয়। বিদ্যমান সে আইনের ৪ ধারায় নতুন সংশোধনী এনে অপরাধের শাস্তি ৫ বছরের পরিবর্তে ৭ বছর করার প্রস্তাব করা হয়েছে। বিলে বিদ্যমান আইনের ধারা ৪ এর উপ-ধারা (১) এ উল্লেখিত পাঁচ বছরের পরিবর্তে সাত বছর শব্দগুলি প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়। এছাড়া বিলে বিদ্যমান আইনের ধারা ৮ এর উপ-ধারা (২) এ উল্লেখিত সরকার বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে উক্ত আদালতের বিচারক নিযুক্ত করবে শীর্ষক নতুন (২) উপ-ধারা প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে।

    বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে, চাঁদাবাজি, যানবাহন চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহনের ক্ষতিসাধন, স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিনষ্ট করা, ছিনতাই, দস্যুতা, ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টি, দরপত্র ক্রয়-বিক্রয় গ্রহণের প্রতিবন্ধকতা সৃষ্টি, ভয়-ভীতি প্রদর্শন ইত্যাদি বিভিন্ন ধরণের গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিতকরণের মাধ্যমে দেশের সার্বিক আইন-শৃ্খংলা পরিস্থিতির অধিকতর উন্নতির লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিঘ্নকারি অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (২০০২ সনের ১১ নং আইন) প্রণয়ন ও জারি করা হয়েছিল। উক্ত আইনে শাস্তির পরিমাণ কম থাকায় আইনটি সময়োপযোগী করা এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অধিকতর উন্নতির লক্ষ্যে এ আইনে নির্ধারিত শাস্তির পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন।

    গাজীপুর ও রংপুর মহানগর পুলিশ বিল: এছাড়া গতকাল সংসদে ‘গাজীপুর মহানগরী পুলিশ আইন-২০১৮’ ও ‘রংপুর মহানগরী পুলিশ আইন-২০১৮’ নামের বিল দু’টি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এসব মহানগরীর জন্য স্বতন্ত্র পুলিশ বাহিনী গঠন ও তা পরিচালনার জন্য বিধান প্রণয়নের লক্ষ্যে পৃথকভাবে দু’টি বিল উত্থাপন করা হয়। পরে বিল দু’টি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

  • ডিভিশন পেলেন খালেদা

    ডিভিশন পেলেন খালেদা

    আদালতের নির্দেশ অনুযায়ী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জেলকোডের বিধান অনুযায়ী ডিভিশন (প্রাপ্য প্রথম শ্রেণীর সুবিধা) দেওয়া হয়েছে।

    রবিবার সন্ধ্যায় কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারউদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানান।

    এর আগে, বিএনপির আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে রবিবার সকালে খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দেন আদালত।

  • বিএনপির কার্যালয়ে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা

    বিএনপির কার্যালয়ে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা

    রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা পরিদর্শন করেছেন। রবিবার বিকাল ৫টার দিকে তারা কার্যালয়ে যান। এসময় সেখানে বেশ কয়েকদিন ধরে অবস্থান নেওয়া বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সাথে তারা বৈঠক করেন।

    প্রায় ২০ মিনিটের এ বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের পর দলের শান্তিপূর্ণ কর্মসূচিসহ চলমান রাজনীতি সম্পর্কে দুই কর্মকর্তাকে অবহিত করেন।

    বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন কার্যালয়ে থাকা বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ। এদের মধ্যে একজন হলেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যাডভাইজার বিল মরেন।

  • পিস্তল কেড়ে নিয়ে গুলি করা হয় হারুণকে

    পিস্তল কেড়ে নিয়ে গুলি করা হয় হারুণকে

    যুবদল নেতা হারুণ উর রশীদের সাথে থাকা পিস্তল কেড়ে নিয়ে গুলি করে সন্ত্রাসী আলমগীর ওরফে কালা আলমগীর ওরফে শরবত আলমগীর। আলোচিত এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া শরবত আলমগীর আদালতে ১৬৪ ধারার জবানন্দিতে এ স্বীকারোক্তি দিয়েছেন। রবিবার বিকেলে তার জবানবন্দি রেকর্ড করেন চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো. নোমান।

    সদরঘাট থানা ওসি নেজাম উদ্দিন বলেন, জবানবন্দিতে শরবত আলমগীর জানিয়েছেন, হত্যকাণ্ডের কিছু দিন আগে আলমগীর এক ট্রাকচালকের কাছ থেকে ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে হারুণ তাকে ডেকে সেই টাকা ফেরত দিতে বলেন। কিন্তু এ নিয়ে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে ঘটনার দিন আলমগীর হারুণকে দোকান থেকে টেনে বের করে তার কোমর থেকে পিস্তল কেড়ে নিয়ে বুকে গুলি করে। এরপর সেজান নামে এক সন্ত্রাসী লোহার পাইপ দিয়ে হারুণের মাথায় আঘাত করে। শরবত আলমগীর গিয়ে হারুনের পেটে ছুরিকাঘাত করে। আরও কয়েকজন সন্ত্রাসী মিলে তাকে মাটিতে ফেলে কিল-ঘুষি, লাথি মারে।

    প্রসঙ্গত, গত বছরের ৩ ডিসেম্বর নগরীর সদরঘাট থানার কদমতলী এলাকায় গুলি করে হত্যা করা হয় পরিবহন ব্যবসায়ী ও যুবদল নেতা হারুণ অর রশিদ চৌধুরীকে। হত্যাকাণ্ডের পর বিএনপি নেতারা এ ঘটনার জন্য যুবলীগ-ছাত্রলীগকে দায়ী করে আসছিলেন।

  • বরিশাল বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ- আহত

    বরিশাল বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ- আহত

    বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রিফাত নামে এক ছাত্রলীগ কর্মীকে গুরুত্বর আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিএম কলেজের জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে। ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এক গ্রুপ বহিরাগত।

    কলেজ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সিনিয়র-জুনিয়র দ্বন্দ চলছিল কলেজ ছাত্রলীগ কর্মী ও হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র রিফাত এবং বহিরাগত ছাত্রলীগ নেতা সাউথের মধ্যে। এই নিয়ে রোববার সকালে বিএম কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসের আবাসিক ছাত্র ছাত্রলীগ কর্মী রিফাত তার প্রতিপক্ষ সাউথের অনুসারী তাজিন ও সিহাবকে বেধড়ক মারধর করে।

    এই ঘটনার প্রেক্ষিতে সাউথ ধারালো অস্ত্র নিয়ে কলেজ ক্যাম্পাসে শোডাউন দেয়। এতে মূহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে ক্যাম্পাসে। একপর্যায়ে কলেজের মসজিদ গেটের সামনে বসে রিফাতকে কুপিয়ে জখম করে সাউথ ও তার অনুসারীরা।

    এই ঘটনার পরপরই রিফাতের ও সাউথের অনুসারীদের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়।

    এদিকে রিফাতকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে রিফাতের অনুসারীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে এবং কলেজের সামনের সড়কে অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করে। এরপরে পুনরায় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

    বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, থানায় কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। তবে নিশ্চিত না হয়ে কাউকে আটক বলা যাচ্ছে না। এছাড়া ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশও মোতায়েন করা রয়েছে।

  • সরকারি বরিশাল কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

    সরকারি বরিশাল কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

    সরকারি বরিশাল কলেজে দুই গ্রুপের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু ও তার সমর্থকদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রদলের কর্মীরা হৃদয় নামে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেন। এরপরপরই দুই গ্রুপের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

    কিছু সময় বাদে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে সটকে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে থাকা ছাত্রদলের সব ব্যানার-পোস্টার খুলে ও ছিঁড়ে ফেলেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুর ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করে।

    বরিশাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান মাসুম জানান, ক্যাম্পাসে বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা সকাল থেকে অবস্থান করছিলাম। এমন সময় কলেজ ছাত্রদলের আহ্বায়ক দাবিদার রফিকুল ইসলাম টিপু তার সহযোগীদের নিয়ে আমাদের একটি ছেলেকে মারধর করেন। এনিয়ে একটু ঝামেলা হয়েছে।

    এ বিষয়ে ছাত্রদল কর্মী শাহাদাৎ জানান, আগে থেকেই হামলার প্রস্তুতি নিয়ে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের লোকজনকে মারধর করেছেন। কোতোয়ালি মডেল থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. মামুন হাওলাদার জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি একটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

  • ভুল প্রশ্নে ৮১ পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার অভিযোগ

    বরিশালের আগৈলঝাড়ার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২০১৬ সালের এমসিকিউ’র প্রশ্নপত্রে ৮১ জন নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। ওই কেন্দ্রের সচিব ও হল সুপারের দায়িত্বে অবহেলায় আজ বরিশাল শিক্ষা বোর্ডের অধীন গণিত পরীক্ষায় এই ঘটনা ঘটে। সৃজনশীল পরীক্ষার প্রশ্ন সংকটের কারণে ফটোকপি প্রশ্ন সরবরাহ করায় ৩ ঘন্টার স্থলে ৪ ঘন্টা পরীক্ষা নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

    ওই কেন্দ্রের পরীক্ষার্থী অপূর্ব বাড়ৈ, অমিও অধিকারী এবং অরিন্দমসহ একাধিক পরীক্ষার্থী জানান, যথা সময়ে তাদের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অন্তত ত্রিশ মিনিট পর তারা বুঝতে পারেন, ভুল প্রশ্নে পরীক্ষা দিচ্ছেন তারা। সাথে সাথে বিষয়টি হল সুপার ও কেন্দ্র সচিবকে অবহিত করেন তারা। কেন্দ্র সচিব শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও হল সুপার কাঠিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র কর পরীক্ষার্থীদের কথায় ভ্রুক্ষেপ না করে সরবরাহকৃত প্রশ্নেই উত্তর লেখার নির্দেশ দেন। সেই মোতাবেক ভুল প্রশ্নে পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয় ওই কেন্দ্রের ৮১ পরীক্ষার্থী।

    এমসিকিউ পরীক্ষার পর সরবরাহকৃত সৃজনশীল প্রশ্ন বিতরণকালে প্রশ্নপত্রে সংকট ধরা পরে। এ সময় পরীক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করে পার্শ্ববর্তী পরীক্ষা কেন্দ্র ভেগাই হালদার পাবলিক একাডেমী ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রশ্ন ফটোকপি করে সেগুলো পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। ফটোকপি প্রশ্নপত্র সরবরাহে বিলম্ব হওয়ায় তিন ঘন্টার স্থলে চার ঘন্টা পরীক্ষা দিয়েছে ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা।

    আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, ওই কেন্দ্রে মোট ৩৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৮১ জনকে ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়। তবে তাদের ভুল প্রশ্নপত্র সরবরাহের খবর কেন্দ্র সচিব বা হল সুপার তাকে জানায় নি। সৃজনশীল প্রশ্নপত্র সরবরাহ করার পর পরীক্ষার্থীদের কাছে ভুলের বিষয়টি ধরা পরে। তবে বিষয়টি তাৎক্ষণিক বরিশাল শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে।

    বোর্ডের বরাত দিয়ে ইউএনও আরো জানান, বোর্ড তাকে মৌখিকভাবে অবিহিত করেছে উত্তরপত্র দেখার সময় ওই ভাবেই মূল্যায়ন করা হবে।
    চার ঘন্টা পরীক্ষা নেয়ার সত্যতা স্বীকার করে ইউএনও বলেন, প্রশ্নপত্র দেরিতে দেয়ায় তাদের পরীক্ষার সময় বাড়ানো হয়। দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব, হল সুপারসহ অন্যন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে সুপারিশ করবেন বলে জানান ইউএনও।

  • দক্ষিণ আফ্রিকাকে ২৯০ রানের টার্গেট দিল ভারত

    দক্ষিণ আফ্রিকাকে ২৯০ রানের টার্গেট দিল ভারত

    চতুর্থ ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৯ রান তোলে কোহালিরা। ভারতের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন শিখর ধাওয়ান। ১০৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন ধাওয়ান তিনি। এছাড়াও রান পান অধিনায়ক বিরাট কোহালি (৭৫)। অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন মহেন্দ্র সিংহ ধোনি।

    অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে দু’টি করে উইকেট নেন লুঙ্গি এলগিডি এবং কাগিসো রাবাডা। একটি করে শিকার মর্নি মর্কেল এবং ক্রিস মরিসের। এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে ভারত। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২৯০ রান।

  • প্রধানমন্ত্রীর অনুদান পেলেন কাজী হায়াৎ

    প্রধানমন্ত্রীর অনুদান পেলেন কাজী হায়াৎ

    বরেণ্য অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ-কে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণভবনে তাকে ১০ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন প্রধানমন্ত্রী।

    দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিকসে ভুগছেন কাজী হায়াৎ। তার চিকিৎসার জন্যই এই আর্থিক অনুদান দেয়া হয়।