Author: banglarmukh official

  • বরিশালে তথ্য ও প্রযুক্তি দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

    বরিশালে তথ্য ও প্রযুক্তি দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

    সিফাত

    বরিশালে তথ্য ও প্রযুক্তি দিবস উপলক্ষে র‌্যালি সহ কনসাট, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন। দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

    র‌্যালি শেষে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান র‌্যালিতে অংশ নেয়া নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যেশে বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সু শিক্ষায় গড়ে উঠবে। এদেশের শিক্ষার্থীরা যত শিক্ষা অর্জন করতে পারবে আমরা ততই সোনার বাংলা গড়ার লক্ষে এগিয়ে যাব।

    তিনি আরো বলেন নগরীর যেসব শিক্ষা প্রতিষ্ঠানে খেলা-ধুলা করার সামগ্রী প্রয়োজন হবে তা জেলা প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করার আশ্বাস প্রদান করে। এসময় র‌্যালিতে জেলা প্রশাসক মোঃ হাবিুর রহমান সহ অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আবুল কালাম তালুকদার, নেজারত ডিপুটি কালেক্টর সাব্বির হোসেন, সহকারী কমিশনার (আইসিটি) মোজাম্মেল হক চৌধুরী সহ পুলিশ প্রশাসন ও নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। এছাড়া বিকালে বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় প্রশাসনের আয়োজনে অুনুষ্ঠিত হবে স্বাধীনতা ভিত্তিক তথ্য প্রচার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • মাঝরাতে মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষ

    মাঝরাতে মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষ

    তানজীল শুভ

    মাঝরাতে মেঘনায় সুন্দরবন-১১ ও স্বর্ণদীপ-৮ নামের দু’টি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (১১ ডিসম্বের) রাত পৌনে ১২টার দিকে চাঁদপুরের মোহনপুর সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে এতো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বরিশালগামী সুন্দরবন-১১ লঞ্চের যাত্রী আমিনুল ইসলাম বাংলারমুখকে জানান, বৃহত্তর মেঘনার মাঝ নদীতে দুটো লঞ্চের মধ্যে প্রথমে মুখোমুখি সংঘর্ষ হয়।

    তিনি আরো জানান, ধাক্কার পর স্বর্ণদীপ লঞ্চটি ছোট হওয়ায় অনেকটা সেটার উপরে উঠে যায় সুন্দরবন-১১ লঞ্চটি। পরে সুন্দরবন-১১ নিজেই পেছন দিকে যায় এবং স্বর্ণদীপ লঞ্চটিকে অপর একটি লঞ্চের সহায়তায় পেছনে নেওয়া হয়। এর কিছুসময় পরে সবকিছু পরীক্ষা করে সুন্দরবন-১১বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিলেও অপর লঞ্চটি ঘটনাস্থলে অপেক্ষমাণ ছিল। সুন্দরবন-১১ লঞ্চের সুপারভাইজার সিরাজ জানান, ঘন কুয়াশার কারণে বরিশালগামী লঞ্চগুলো একলাইনে চালানো হচ্ছিলো। তাদের লঞ্চের সামনে পারাবত কোম্পানির একটি লঞ্চ ছিল। হঠাৎ মোহনপুর সংলগ্ন মেঘনা নদীতে বিপরীতমুখী (চাঁদপুর থেকে ঢাকাগামী) স্বর্ণদীপ-৮ নামে ছোট একটি লঞ্চ তাদের লঞ্চটির বামপাশে ধাক্কা দেয়। যদিও এতে কোনো লঞ্চ ও যাত্রী সাধারণের তেমন কোনো ক্ষতি হয়নি।

    তিনি আরও জানান, সুন্দরবন-১১ লঞ্চে থাকাবরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহসহ প্রায় ৫শ’র মতো যাত্রীর সবাই নিরাপদে রয়েছেন, যাদের নিয়ে বরিশালে উদ্দেশ্যে নির্ধারিত সময়েই পৌঁছাতে পারবেন।তবে স্বর্ণদীপ-৮ লঞ্চের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পাশাপাশি দু লঞ্চের ধাক্কা লাগর এতে বড় ধরনের কোনো সমস্যা হয়নি বলে বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন

  • প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের বিচার চাইতে এসে বাবা জেলহাজতে!

    প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ধর্ষণ করেছে এক যুবক। বিচার চেয়ে থানায় মামলা করেন নির্যাতনের শিকার ওই কিশোরীর মা। কিন্তু ধর্ষককে গ্রেফতার করে জেলহাজতে না পাঠিয়ে উল্টো ধর্ষকের করা মামলায় মেয়ের বাবাকে জেলহাজতে পাঠানো হয়েছে। বরগুনার তালতলীতে এ ঘটনা ঘটেছে।

    প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে মিথ্যা মামলায় দরিদ্র বাবা মো. মোশারেফ হোসেন এখন জেলহাজতে। সোমবার দুপুরে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাকের সঙ্গে দেখা করে এসব কথা জানান প্রতিবন্ধী কিশোরীর মা রাণী বেগম। পরে বরগুনা প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন রিকশাচালক মো. মোশারেফ হোসেনের স্ত্রী ও নির্যাতনের শিকার প্রতিবন্ধী কিশোরীর মা রাণী বেগম।

    এর আগে চলতি বছর ২৪ অক্টোবর প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে বরগুনার তালতলী উপজেলার সওদাগর পাড়া গ্রামের মো. শাহ আলমের ছেলে আল-আমিনকে (২২) আসামি করে তালতলী থানায় মামলা করেন নির্যাতনের শিকার ওই কিশোরীর মা। মামলার পর বরগুনার পুলিশ সুপারের নির্দেশে প্রকৃত অপরাধীকে গ্রেফতারে সচেষ্ট হয় পুলিশ। গত ৩১ নভেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নির্যাতনের শিকার কিশোরীর বাবা মো. মোশারেফ হোসেন এবং মা রানী বেগমকে আসামি করে আড়াই লাখ টাকা ধার নিয়ে পরিশোধ না করার অভিযোগে মামলা করেন ধর্ষক আল-আমিনের বাবা মো. শাহ-আলম। এ মামলায় গত ৬ ডিসেম্বর আদালতে স্বেচ্ছায় হাজির হলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান আদালত।

    নির্যাতনের শিকার প্রতিবন্ধী কিশোরীর মা রাণী বেগম আক্ষেপ করে বলেন, গরিব মানুষের জন্য বিচার নাই। গরীব মানুষের পাশে কেউ নাই। দুনিয়ার সবাই জানে আমার প্রতিবন্ধী মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করেছে আল-আমিন। এ ঘটনায় আমরা মামলা করলাম। মামলায় ধর্ষকের কিছুই হলো না। অথচ বিনাদোষে জেলে গেল আমার স্বামী।

    এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার জানান, তালতলী থানায় দায়েরকৃত ধর্ষণের মামলায় তারা স্বাক্ষ্য প্রমাণ নিয়েছেন। প্রাথমিকভাবে তারা ধর্ষণের তথ্য-প্রমাণ পেয়েছেন। আসামি আল আমিন বর্তমানে পলাতক রয়েছেন। বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানান, ধর্ষণের অভিযোগ দায়েরের আগেই ভুক্তভোগী পরিবার তার সঙ্গে দেখা করে বিস্তারিত অবহিত করেন। তাৎক্ষণিকভাবে তিনি তালতলী থানার ওসিকে মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেন। এ ঘটনায় তালতলী থানায় মামলা নেয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ সচেষ্ট রয়েছে বলে তিনি জানান।

  • বরিশালে বিএনপি নেতার হাতে আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন উপজেলা আওয়ামী লীগের এক নেতা। পাশাপাশি আহত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আরো ২ জন।

    সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইউনিয়নের মহেষপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সৈয়দ সুলতান আহমেদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য বলে জানা গেছে। আহত ব্যক্তিরা জানান, পূর্ব বিরোধের জেরে নেয়ামতি ইউনিয়নের ছালাম সিকদার সুলতান আহমেদের পেটে গুলি করেন। ছালাম সিকদার এলাকায় বিএনপি সমর্থক হিসেবে পরিচিত।

    এ সময় নেয়ামতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সাহা ও সাংগঠনিক সম্পাদক বজলু মিয়াকেও পিটিয়ে জখম করা হয়। আহত আওয়ামী লীগ নেতা বিমল সাহা জানান, বেশ কয়েকদিন আগে একটি বিষয় নিয়ে তাদের সাথে ইউনিয়ন বিএনপির সদস্য ছালাম সিকদারের দ্বন্দ্ব হয়। বিষয়টি তখন মীমাংসা হয়।

    কিন্তু ছালাম তাতে সন্তুষ্ট না হয়ে আজ দলবল নিয়ে মহেশপুর বাজারে এসে হামলা চালায়। এ সময় সুলতানের পেটে গুলি করা হয় এবং আমাকে ও বজলুকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আজিজুর রহমান জানান, পেটে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা সৈয়দ সুলতান আহমেদকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, কয়েকদিন পূর্বে মহেষপুর বাজারে আওয়ামী লীগ নেতা সৈয়দ সুলতান ও বিএনপি নেতা ছালাম সিকদারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।

    ধারণা করা হচ্ছে ঐ ঘটনার জেরেই ছালাম সিকদার এ হামলা করেছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে বিএনপি’র কোন কমিটিতেই ছালাম সিকদারের কোন পদ নেই বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন হাওলাদার।

  • রোহিঙ্গাদের জন্য ইউএসএইড-ইউনিসেফের ৭.৫ মিলিয়ন ডলার অনুদান

    রোহিঙ্গাদের জন্য ইউএসএইড-ইউনিসেফের ৭.৫ মিলিয়ন ডলার অনুদান

    রোহিঙ্গা শরণার্থীদের পুষ্টিমান উন্নয়নের জন্য  ৬ ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) ফুড ফর পিস প্রোগ্রামের আওতায় ইউনিসেফ এর জন্য ৭.৫ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছে।  আগস্টের ২৪ তারিখ থেকে শুরু হওয়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকার এই পর্যন্ত ৯০ মিলিয়ন ডলারেরও বেশি  সহায়তা প্রদান করেছে।
     আগস্টের ২৫ তারিখ থেকে সহিংসতার কারণে  মিয়ানমার থেকে ৬২৫,০০০ এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারে স্থায়ী ও অস্থায়ী শিবিরে অবস্থান করছে। ইউএসএইডের মিশন প্রধান ইয়ানিনা জারুজেলস্কি বলেন, ‘এই অনুদানের মাধ্যমে বাংলাদেশ সরকার যে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করছে সেই প্রশংসনীয় প্রচেষ্টাতে পুষ্টিমান উন্নয়নে অবদান রাখতে পেরে ইউএসএইড আনন্দিত।’ তিনি আরো গুরুত্বারোপ করে বলেন যে, ‘ইউনিসেফের সাথে এই অংশীদারিত্ব, অরক্ষিত জনগোষ্ঠী বিশেষ করে শিশুদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে ও দুর্দশা লাঘবে সাহায্য করবে।  কোথাও কোনো শিশুরই অপুষ্টিতে ভোগ উচিত নয়।’
    শরণার্থীদের পুষ্টিমান উন্নয়নে ইউনিসেফ একটি এলাকা ভিত্তিক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করবে যার মধ্যে রয়েছে, রেডি টু ইউস থেরাপিউটিক ফুডস ইন ট্রিটমেন্ট (আরইউটিএফ)। এই প্রকল্পটি তীব্র অপুষ্টিতে ভোগা ৬৬,০০০ পাঁচ বছরের কম বয়সী শিশুকে সেবা দিবে।
    শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে ৩৪৮,০০০ পাঁচ বছরের কম বয়সী শিশু, ৩৬,০০০ গর্ভবতী নারী, ৮৪,০০০ দুগ্ধদানকারী নারী এবং ২০৪,০০০ কিশোরীর মাঝে প্রকট পুষ্টিহীনতা সনাক্ত হয়েছে। সাম্প্রতিক এই অন্ত:প্রবাহের ব্যাপকতা এবং শরণার্থীদের মধ্যে প্রচুর সংখ্যক শিশু এই সংকট সমাধানের প্রচেষ্টাকে জটিলতর করে তুলেছে।
  • বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    সাভারে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
    নিহত শিক্ষার্থীর নাম মাবরুকা ফেরদৌসী ঐশী (১৯)। তিনি সাভার পৌর এলাকার নামাগেন্ডা মহল্লার প্রফেসর মিজানুর রহমানের মেয়ে। মাবরুকা সাভারের মির্জানগর এলাকায় অবস্থিত গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা গেছে।
    ঐশীর ভাই অমি জানায়, চাকরির সুবাদে তাদের মা ও বাবা সাভারের বাহিরে থাকেন। বোনকে নিয়ে নিজ বাড়িতে থেকে দুজনেই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আসছেন। প্রতিদিনের মতো রবিবার সকালে তারা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য একসঙ্গে বাসা থেকে বের হয়ে যান। সন্ধ্যার পর বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও কোন সাড়া না পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানাই। পরে প্রতিবেশীরা বিষয়টি সাভার মডেল থানায় ফোন করে জানালে পুলিশ রাত ৯টার দিকে ঘরের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মাবরুকার লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।
    সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
  • শেবাচিম ব্লাড ব্যাংকে নেই পর্যাপ্ত জনবল

    শেবাচিম ব্লাড ব্যাংকে নেই পর্যাপ্ত জনবল

    তানজীল শুভ

     

    বরিশাল শেবাচিম মেডিকেলের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে নেই পর্যাপ্ত প্যাথলজিস্ট যার কারনে ভোগান্তি পোহাতে হয় হাসপাতাল এ আসা রোগীদের।রক্তের গ্রুপ নির্ণয় এবং ক্রস মেচিং করানোর জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় এইসব রোগীদের।যার কারনে অতিষ্ঠ হয়ে রোগীর লোক জনেরা ঝগড়া ও করে ব্লাড ব্যাংকে কর্মরত লোকদের সাথে।

    এখানে অনেক জনের সাথে কথা বললে তারা জানান সেই সকাল থেকে বসে আছি কিন্তু এখন ও নাকি ক্রস মেচিং করা হয়নি। এভাবে চললে তো রক্ত নিয়ে যেতে যেতেই আমাদের রোগীরা মারা যাবে।ব্লাড ব্যাংকের এক কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বললে তিনি বলেন এখানে আমাদের কিছু করার নেই কেননা এখানে যথেষ্ট লোক না থাকার কারনে এই সমস্যাটি হচ্ছে।তারপর ও আমরা চেষ্টায় কমতি রাখি না।

    এখন এর কারনে যদি রোগীর লোকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে তাহলে আমাদের কিছু করার নেই।।।।।। তাই অনেকেই মনে করেন ব্লাড ব্যাংকে যদি পর্যাপ্ত জনবল নিয়োগ দেয়া হয় তাহলে এই সমস্যার সমাধান খুব তারাতারি ই ঠিক হয়ে যাবে।এবং এখানে সেবা নিতে আসা রোগীরা তাদের কাঙ্খিত সেবা পাবেন বলে রোগীর লোকজন মনে করেন

  • বরিশাল জেলা ও মহানগরীতে এক মাসে ২৭২ অপরাধ সংঘটিত

    বরিশাল জেলা ও মহানগরীতে এক মাসে ২৭২ অপরাধ সংঘটিত

    বরিশাল জেলা ও মহানগর এলাকায় গত এক মাসে ২৭২টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে, পাশাপাশি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ১৫৫টি। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

    সভা সূত্রে জানা যায়, চলতি বছরের নভেম্বর মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১২৭টি অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনায় ৪টি নারী নির্যাতন, ৮৩টি মাদকদ্রব্য, ২টি দ্রুত বিচার ও ১টি শিশু নির্যাতনের মামলা রুজু করা হয়েছে। অপরদিকে বরিশাল জেলায় নভেম্বর মাসে ১৪৫টি অপরাধ সংঘটিত হয়েছে। যার মধ্যে ৩টি হত্যাকাণ্ড, ৮টি নারী নির্যাতন, ৭২টি মাদকদ্রব্য মামলা, পুলিশ আক্রান্ত ১টি ও ১২টি শিশু নির্যাতন সংঘটিত হয়েছে। এসব ঘটনায়ও সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে।

    সভার সভাপতি বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, পারিবারিক ও সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে এর ওপর গুরুত্বারোপ করতে হবে। ইভটিজিং প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে তৎপর থাকার আহ্বান জানান তিনি।  আইন-শৃঙ্খলা কমিটির সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. ওয়াহেদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেন হাওলাদার, বিএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাইফুল্লাহ মো. নাসের প্রমুখ।

  • নাইকো দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৫ জানুয়ারি

    নাইকো দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৫ জানুয়ারি

    নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৫ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

    খালেদা জিয়ার আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মাহমুদুল হাসান এ দিন ধার্য করেন।

    মামলার নথি সূত্রে জানা যায়, সেনা নিয়ন্ত্রিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা গ্রেফতার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বরে রাজধানীর তেজগাঁও থানায় এই মামলাটি করে দুদক। পরের বছরের ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

    এতে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

  • এবার নগ্ন ছবি প্রকাশ করে ইন্সটাগ্রামে তোলপাড় বাণীর!

    এবার নগ্ন ছবি প্রকাশ করে ইন্সটাগ্রামে তোলপাড় বাণীর!

    বলিউড অভিনেত্রী বাণী কাপুর। এরই মধ্যে কয়েকটি ছবিতে আবেদনময়ী উপস্থাপনায় নজর কেড়েছেন সবার। সম্প্রতি হৃতিক রোশনের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তিনি। নাম না ঠিক হওয়া এ ছবিটি প্রযোজনা করবেন রাকেশ রোশান।

    তবে নতুন খবর হলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের নগ্ন ছবি প্রকাশ করেছেন এ অভিনেত্রী। যা ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

    বাণীর এমন কাণ্ডে অবাকও হয়েছেন তার ভক্তরাও। অনেকেই বলেছেন, হঠাৎ এ কি করলেন বাণী! কোন কারণ ছাড়াই এমন নগ্ন ছবি প্রকাশের কোন যৌক্তিকতা খুঁজে পাননি তার ভক্তরা।

    তবে সমালোচনার জবাব দিয়েছেন বাণী। তাও একটি পোস্টের মাধ্যমে।

    তিনি বলেন, আমি কিভাবে নিজেকে উপস্থাপন করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে কেউ কিছু বলার অধিকার রাখে না। আর কারোও বলায় আমার কিছু যায় আসে না। সুতরাং আপনারা সমালোচনা করতে থাকুন। আমি আমার মতোই চলবো।